মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের নিয়ে মালদ্বীপে দূতাবাসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ হাইকমিশন কাপ ২০২৪’ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ছবি : সংগৃহীত
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ হাইকমিশন কাপ ২০২৪’ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ হাইকমিশন কাপ ২০২৪’ আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আগামী ১৩ ডিসেম্বর রাজধানী মালের ফুটবল গ্রাউন্ডে মালদ্বীপে বসবাস করা প্রবাসীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।

বিজয়ের মাসে অনুষ্ঠিত বাংলাদেশ হাইকমিশন কাপ ২০২৪ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার লক্ষ্যে মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টিম রয়েল টাইগারের জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত মালদ্বীপ প্রিমিয়ার লিগের খেলোয়াড় মিশরের অভিবাসী মো. খালিল জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটের কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রয়েল টাইগারের গোল কিপার আতাউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্ম ব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই। প্রবাসীদের নিয়ে এ ধরনের একটি সুন্দর আয়োজনের পরিকল্পনা করায় মালদ্বীপ হাইকমিশনকে ধন্যবাদ জানান। একইসঙ্গে রয়েল টাইগারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। রয়েল টাইগারের অধিনায়ক আহমেদ সেলিম হাইকমিশন কাপের শিরোপা বিজয়ের প্রত্যাশা করে সবে প্রবাসীদের কাছে দোয়া চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X