শাহেদ শফিক, লন্ডন প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার লন্ডন সফর দেখভাল করছেন তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার পুরো বিষয়টি সরাসরি দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে যে কোনো প্রয়োজনে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য বিএনপি। তবে শারীরিক সুস্থতা বিবেচনায় অন্যান্য বছরের মতো বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না।

বিএনপি নেতারা জানিয়েছেন, চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে কেউ যাতে বিমানবন্দর বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ভিড় না করেন সে জন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া পুরো বিষয়টি দেখভাল করছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। কালবেলার সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য বিএনপির নেতারা এমন তথ্যই জানিয়েছেন।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক জানান, ‘আমরা ম্যাডামকে বরণ করতে প্রস্তুত রয়েছি। কিন্তু ম্যাডামের স্বাস্থ্যগত বিষয় চিন্তা করে বিমানবন্দরে যাতে লোকজন জড়ো না হয় সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের লিডার বিষয়টি সরাসরি দেখভাল করছেন।’

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, ‘আমাদের নেত্রীর আগমন উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত আমরা বাংলাদেশিরা আনেক উজ্জীবিত। তবে এবার আমাদের বিশেষ কোনো কর্মসূচি নেই। কেউ যেন বিমানবন্দরে ভিড় না করে সে জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। তাছাড়া পুরো বিষয়টি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখছেন।’

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী ৮ জানুয়ারি সকালে যুক্তরাজ্যের হিথ্রো বা লন্ডন সিটি এয়ারপোর্টে অবতরণ করবে। সেখানে উনাকে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা স্বাগত জানাবেন। সেখান থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডনের সবচেয়ে পুরনো বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। সেখানে ডা. প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলবে।

আরও জানা গেছে, চিকিৎসার সামগ্রিক সমন্বয় করবেন তার পুত্রবধূ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবায়দা রহমান এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৬ সদস্যের মেডিকেল টিম। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও লন্ডনে আসার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে খালেদা জিয়ার যাবতীয় চিকিৎসার কাগজপত্র, বিভিন্ন পরীক্ষার রিপোর্ট লন্ডন ক্লিনিকে পাঠানো হয়েছে। ওই হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক গত ২৬ অক্টোবর ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার লিভার ও পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে চিকিৎসাবিজ্ঞানের বিশেষ পদ্ধতি টিআইপিস-টিপস সম্পন্ন করেছিলেন। তাদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বিএনপির চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা কার্যক্রম পরিচালনারও কথা রয়েছে।

এর আগে ২০১৭ সালের ১৬ জুলাই খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন। শেখ হাসিনা সরকারের একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।

৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X