কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

প্যারিসে ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ প্রদর্শনী অনুষ্ঠিত

‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ শীর্ষক প্রদর্শনী। ছবি : কালবেলা
‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ শীর্ষক প্রদর্শনী। ছবি : কালবেলা

ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অনুষ্ঠিত হয়ে গেল ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ শীর্ষক প্রদর্শনী।

রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় অবারভিলাস্থ এক অভিজাত হলে প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

প্রদর্শনীতে রক্তাক্ত জুলাইয়ের চিত্রকর্ম, রণাঙ্গনের যোদ্ধাদের তৈরি গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান।

স্থানীয় নবকণ্ঠ পত্রিকার চিফ রিপোর্টার নয়ন মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহম্মদ প্রবাসে এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা প্রবাসীদের কাছে তুলে ধরার এ ধরনের প্রয়াস প্রবাসের মাটিতে প্রথম উদাহরণ হিসেবে অন্যান্য দেশের প্রবাসী কমিউনিটিকেও প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি নেতা মনোয়ার হোসেন মুজাহিদ, হেলাল আহমদ, কাওছার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আয়োজক নিউজ পোর্টাল নবকণ্ঠ ডট কমের নির্বাহী সম্পাদক আবু তাহির বলেন, আন্দোলন কেউ একা করেনি, সবার অংশগ্রহণ ছিল। তাই এসব উদ্যোগ একে অপরের জন্য প্রেরণা হওয়া সময়ের দাবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X