কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে যেতে করণীয় কী, জানালেন রাষ্ট্রদূত সৈয়দ তারেক

বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। ছবি : কালবেলা
বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। ছবি : কালবেলা

কুয়েতে বাংলাদেশিরা আসার আগে ভিসার ধরন, কোন ক্যাটেগরি, কাজের ধরন-বেতন, সুযোগ-সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্রে নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এসব যাচাইবাছাই করে কুয়েতে আসার পরামর্শ দিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন।

মঙ্গলবার (১৩ মে) কুয়েতের মিসিলায় বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব পরামর্শ দেন।

সভায় রাষ্ট্রদূত বলেন, কুয়েত থেকে পাওয়া ভিসাটি বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক সত্যায়িত আছে কিনা সেটি দেখে নিতে হবে। এসব বিষয়গুলো দেখে না আসার কারণে অনেক প্রবাসীরাই ভিসা দালালদের দ্বারা প্রতারিত হচ্ছেন।

রাষ্ট্রদূত বলেন, যে কোনো কোম্পানি দূতাবাসে ভিসা সত্যায়িত করার জন্য আবেদন করলে আমাদের মিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে শ্রমিকদের কাজের ধরন, বেতন, থাকার ব্যবস্থাসহ অন্যান্য সব সুযোগ-সুবিধাগুলো দেখে তারপরই ভিসা সত্যায়িত করা হয়।

দালালদের কাছ থেকে ভিসা নিয়ে কুয়েতে আসা কোনোভাবেই ঠিক হবে না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সম্ভব হলে বৈধ পথে সরকারি সংস্থা ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ -এর (বোয়েসেল) মাধ্যমে কুয়েতে আসা যেতে পারে।

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানির লক্ষ্যে দূতাবাস কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে কুয়েতের স্থানীয় মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে; ইতিবাচক সাড়াও পাওয়া গেছে।

তিনি বলেন, বাংলাদেশেও এ বিষয়ে কথা হয়েছে, দক্ষ জনশক্তির একটি পরামর্শপত্র মিশনে পাঠানোর আবেদন জানানো হয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, লেবার কাউন্সেলর আবুল হোসেন, কুয়েতের বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি মইন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহসভাপতি আল আমিন রানা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেবজু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম হাওলাদার, আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ, জসিম ভুঁইয়া ও নাসরিন আক্তার মৌসুমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১০

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১১

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১২

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৩

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৪

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৫

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৬

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৭

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৮

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৯

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

২০
X