ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে প্রবাসীদের কোরবানির প্রস্তুতি জমজমাট 

ইতালির ডেইরি ফার্মে কোরবানির জন্য প্রস্তুত করা গরু। ছবি : কালবেলা
ইতালির ডেইরি ফার্মে কোরবানির জন্য প্রস্তুত করা গরু। ছবি : কালবেলা

ইতালিতে আগামী শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সেদিন দেশটির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজার বাংলাদেশিসহ অন্যান্য দেশের ২৫ লাখ মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উদযাপন করবেন। সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করা হয় ইউরোপের দেশগুলোতে।

ঈদুল আজহার প্রধান অনুষঙ্গ যেহেতু পশু কোরবানি, তাই প্রবাসী মুসলমানদের মধ্যে পশু কোরবানি নিয়েই তোড়জোড় বেশি। ইতালির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোরবানির প্রস্তুতি পুরোদমে চলছে। ধর্মীয় উৎসবকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই প্রবাসী কমিউনিটিতে।

ইতালির রোম, মিলান, ভেনিস, ভিচেন্সা, নাপোলি, বলোনিয়া, ফ্লোরেন্সসহ বিভিন্ন শহরের মসজিদ এবং ইসলামিক সেন্টারগুলো কোরবানির আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে।

দেশি গ্রোসারি, ডেইরি ফার্মে কোরবানির অর্ডার দিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিচ্ছেন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, প্রবাসীদের সুবিধার জন্য হালাল কসাইখানাগুলোর সঙ্গে সমন্বয় করে মাংস প্রক্রিয়াজাত ও বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেকে অনলাইনেও অর্ডার দিচ্ছেন নির্দিষ্ট ইসলামিক সংগঠনের মাধ্যমে।

রোমের এক প্রবাসী বাংলাদেশি জানান, প্রতি বছর আমরা বন্ধু-বান্ধব মিলে কোরবানি দেই। এবারও একইভাবে প্রস্তুতি নিচ্ছি। এখানে ধর্মীয় বিধি মেনে কোরবানি দেওয়ার সুযোগ থাকায় আমরা অনেকটাই স্বস্তিতে আছি।

এছাড়াও প্রবাসীরা স্থানীয় প্রশাসনের নিয়মনীতি মেনে কোরবানির কার্যক্রম সম্পন্ন করতে সচেতন। নির্ধারিত স্থান ও সময় মেনে পশু জবাই ও পরিবেশ রক্ষা নিশ্চিত করার জন্য স্থানীয় ইসলামিক সংগঠনগুলো বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছে।

মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো এক বিবৃতিতে জানায়, কোরবানির দিনগুলোতে সবাই যেন সুষ্ঠুভাবে ধর্মীয় রীতিনীতি পালন করতে পারেন, সে লক্ষ্যে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। সবার নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই কোরবানির আয়োজন হবে।

প্রবাসে থেকেও ধর্মীয় এই গুরুত্বপূর্ণ উৎসব পালনের জন্য প্রবাসীদের মধ্যে রয়েছে বিশেষ উৎসাহ ও আবেগ। পারিবারিক পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি কমিউনিটি গড়ে তোলার এক সুন্দর উদাহরণ সৃষ্টি করছে ইতালির বাংলাদেশি প্রবাসীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১০

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১২

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৩

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৪

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৫

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৬

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৭

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৯

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X