বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছে। দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যে তাম্পিনের কামপুং বারুতে স্থানীয় সময় বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে একটি মিতসুবিশি এক্সপান্ডার গাড়ি ও একটি হোন্ডা সি ১০০ মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাংলাদেশি নির্মাণ শ্রমিক মারা যান। আর মোটরসাইকেল আরোহী স্থানীয় নাগরিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তামপিন পুলিশের প্রধান আমিরুদ্দিন সারিম্যান জানান, গাড়িচালক ট্রাফিক আইন অনুযায়ী সবুজ সংকেত থাকায় সামনের দিকে এগিয়ে যায়, এ সময় ডান দিক থেকে ট্রাফিক আইন ভঙ্গ করে মোটরসাইকেল গাড়িতে মেরে দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এ সময় গাড়ির ড্রাইভার আঘাত পেলে স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

জানা গেছে, বাংলাদেশি ও স্থানীয় নাগরিকের মরদেহ ময়নাতদন্তের জন্য তামপিন হাসপাতালের ফরেন্সিক ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি স্থানীয় সড়ক পরিবহন আইন অনুযায়ী (এপিজে) ১৯৮৭-এর ৪১ (১) ধারায় তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১০

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১১

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১২

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৩

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৪

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৫

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৬

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৭

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৮

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৯

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

২০
X