মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বেতন বন্ধ ২৮৩ বাংলাদেশি কর্মীর

মালয়েশিয়ায় সাত মাস ধরে বেতন না পাওয়া কর্মীদের প্রতিবাদ। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় সাত মাস ধরে বেতন না পাওয়া কর্মীদের প্রতিবাদ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় সাত মাস ধরে বেতন বন্ধ রয়েছে ২৮৩ বাংলাদেশি কর্মীর। এসব বেতন না পাওয়া ২৮৩ বাংলাদেশি কর্মীর পাশে দাঁড়িয়েছে জাপানি বহুজাতিক কোম্পানি সনি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল রাইটস (আইআর) অ্যাডভোকেটস জানিয়েছে, সনি এসব বিদেশি কর্মীদের সহায়তা করতে অর্থবহ এবং সক্রিয় পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাথমিকভাবে তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করা ও মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করা।

রাইটস অ্যাডভোকেটসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক টেরেন্স কলিংসওয়ার্থ এক বিবৃতিতে সনিকে সাধুবাদ জানিয়ে বলেন, সনির এই পদক্ষেপ একটি শক্তিশালী অনুস্মারক যে, যখন করপোরেশনগুলো প্রকৃত অর্থে জবাবদিহিতা ও সহযোগিতাকে গ্রহণ করে তখন পরিবর্তন সম্ভব।

জানা যায়, বাংলাদেশি অভিবাসী কর্মীদের বেতন না পাওয়ার বিষয়টি প্রথম সামনে আসার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইআর অ্যাডভোকেটস তাদের পূর্বের নিয়োগকর্তা কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন্ড বিএইচডি এবং কাওয়াগুচির ডাউনস্ট্রিম গ্রাহকদের সঙ্গে বিষয়টি উপস্থাপন করে। এর মধ্যে সনিও ছিল।

এরপর কাওয়াগুচির সঙ্গে সনি ব্যবসা বন্ধ করে দেয়। গত বছরের ১৮ ডিসেম্বর কাওয়াগুচি তাদের বিদেশি কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করতে সম্মত হয়েছিল বলে জানা যায়। তবে এর পাঁচ দিন আগে শ্রমিকরা পর্টক্লান-এর কারখানার বাইরে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় তখন অন্যথায় কাজের ব্যবস্থার জন্য সম্মত হয়েছিল।

অন্যদিকে অভিবাসী শ্রম অধিকার কর্মী অ্যান্ডি হল সনিকে ডাইকিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দৃষ্টান্ত অনুসরণ করার জন্য ধন্যবাদ জানান। বিশ্বের বৃহত্তম এয়ারকন্ডিশনার প্রস্তুতকারক ডাইকিন ক্ষতিগ্রস্ত এসব বিদেশি কর্মীর জন্য ১২ হাজার মার্কিন ডলার জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেছিল। এ সময় তারা প্রতিটি শ্রমিককে অতিরিক্ত আর্থিক সহায়তাও করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১০

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১১

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১২

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৩

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৪

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৫

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৬

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৭

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৮

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৯

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

২০
X