মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

কাজ করছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। পুরোনো ছবি
কাজ করছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। পুরোনো ছবি

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোয় একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যেখানে বাংলাদেশিদের মাল্টিপল ভিসা প্রদানের সিদ্ধান্তের বিষয়ে অবগত করা হয়েছে।

গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। চলতি বছরের মে মাসে উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া সফরেও গুরুত্ব পায় ইস্যুটি। সব মিলিয়ে সরকারের কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশি প্রবাসীরা মাল্টিপল ভিসা পাচ্ছেন বলে দাবি করা হয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এ ফেসবুক পোস্টে।

এদিকে সরকারের কূটনৈতিক এ সফলতার জন্য ধন্যবাদ জানিয়েছে মাল্টিপল ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে প্রবাসীদের পক্ষে দাবি তোলা সমন্বয়ক মোকাম্মেল হোসেন ও সীমান্ত। এক বার্তায় তারা বলেন, মালয়েশিয়া প্রবাসীদের ভোগান্তির আরেক নাম ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে এটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সবশেষ উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া আগমনে লিখিত দাবি উপস্থাপন করি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও কুয়ালালামপুর হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রবাসীরা মাল্টিপল ভিসা পেতে যাচ্ছে। এটি আমাদের জন্য দারুণ এক সুখবর। তবে মাল্টিপল ভিসা পাওয়ার পর প্রবাসী কর্মীদের দেশে যাওয়া-আসার ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমোদন কিংবা অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে কি না, এ নিয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X