বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি কর্মীর মৃত্যু

মালয়েশিয়ায় সেলাঙ্গার রাজ্যের ডেঙ্গকিলে এলাকায় ভূমিধস। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় সেলাঙ্গার রাজ্যের ডেঙ্গকিলে এলাকায় ভূমিধস। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় সেলাঙ্গার রাজ্যের ডেঙ্গকিল এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধসের ঘটনায় এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় অন্য আরেক বাংলাদেশি কর্মী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহত ও আহত বাংলাদেশি দুই কর্মীর এখনো পরিচয় পাওয়া যায়নি।

সেলঙ্গার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিকেল ৪টার পরে দুর্ঘটনার খবর পেয়ে ডেঙ্গকিল ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে ৬ সদস্য ও কর্মকর্তা উদ্ধার কার্যক্রম চালায়।

মুখলিস আরও জানান, একজন শ্রমিক কাজ করার সময় পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে মারা যান। অন্য আরেকজন কর্মীর হাত ভেঙে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলটির নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তদন্তের সময়ে কিছুদিনের জন্য ঘটনাস্থলের কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তা দেবে আদ্-দ্বীন হাসপাতাল

বর্ষা শুরুর আগেই যমুনায় তীব্র ভাঙন

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় না হলে চুক্তি নয় : ইরান

‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’, রামিসার বাবা

ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন কর্মসূচি

সৌদি আরবে বিদ্যুৎস্পর্শে বাংলাদেশি যুবকের মৃত্যু

হরমুজে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে পিছু হটিয়েছে ইরান : খামেনির উপদেষ্টা

১০

ভারতের পুশ-ইন নিয়ে সীমান্তে বিজিবির বিশেষ সতর্কবার্তা

১১

বাজার সংস্কারে কঠিন পথ পাড়ি দিতে হবে : বিএসইসি চেয়ারম্যান

১২

নেসলে বাংলাদেশ পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

১৩

নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

১৪

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না মির্জা ফখরুলের

১৫

মীমাংসিত জমি ফের দখলের চেষ্টা, সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকি

১৬

বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ

১৭

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৮

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ আঘাত ইরানের

১৯

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

২০
X