হেফাজুল করিম রকিব, লন্ডন থেকে
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু। ছবি : কালবেলা
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু। ছবি : কালবেলা

যুক্তরাজ্যের লেস্টারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এক বাংলাদেশি পরিবার। দুর্ঘটনায় দুই শিশুসহ তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে কোমায় রয়েছেন ওই প্রবাসীর স্ত্রী।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে লেস্টার ও নানিটনের মধ্যবর্তী হিঙ্কলি বারবেজ এলাকায় পণ্যবাহী একটি লরির সঙ্গে তাদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি আহতদের উদ্ধারে এগিয়ে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, লেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ও লেস্টারশায়ার পুলিশ।

দুর্ঘটনায় নিহতরা হলেন আলমগীর হোসেন সাজু (৩০), তার দুই শিশু সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)। এ ছাড়া মারাত্মক আহত অবস্থায় হাসপাতালের কোমায় রয়েছেন দুই শিশুর মা।

নিহত আলমগীরের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের বার্মিংহামে। বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা আলমগীর একজন ব্যবসায়ী। তার পিতার নাম আবদুল কালাম। আলমগীরের দাদারবাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে। তার দাদার নাম হাজি আকরাম উল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১০

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১১

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১২

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৩

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৪

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৫

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৯

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

২০
X