চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

ওমানে মাছ ধরে বাসায় ফেরা হলো না ৮ বাংলাদেশির

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি। ছবি : কালবেলা
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি। ছবি : কালবেলা

প্রতিদিনের মতোই ভোরে মাছ ধরতে গিয়েছিলেন সাগরে। মাছ ধরা শেষে বিকেলে ফিরছিলেন বাসায়। তবে বাসায় আর ফেরা হলো না। বাসা থেকে ঘণ্টাখানেক দূরত্বে বিপরীত দিকে থেকে আসা এক মাছবাহী গাড়ির ধাক্কায় সব শেষ। ঘটনাস্থলেই মারা গেলেন আটজন। এদের মধ্যে সাতজন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। অপরজন রাউজান উপজেলার।

বুধবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটার দিকে ওমানের দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও রাউজানের আলাউদ্দিন। এদের মধ্যে ৬ জনের বাড়ি সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী সন্দ্বীপের বাসিন্দা সজীব চৌধুরী কালবেলাকে বলেন, আমরা একই এলাকায় থাকতাম। প্রতিদিনের মতো তারা সাগর থেকে মাছ ধরে প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলেন। তবে বাসা থেকে ১ ঘণ্টার দূরত্বে বিপরীত দিক থেকে আসা একটি মাছের গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অনেকের লাশ ছিন্নভিন্ন হয়ে গেছে। নিহতদের মরদেহ দুকুম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা কালবেলাকে বলেন, নিহতদের মধ্যে সাতজনের বাড়ি সন্দ্বীপ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X