মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ এএম
অনলাইন সংস্করণ

জাপানে বিএনপির রাষ্ট্রবিনির্মাণের ৩১ দফা প্রচারণা

টোকিওর শিন-ওকুবো ও হিগাশি জুজু এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। ছবি : কালবেলা
টোকিওর শিন-ওকুবো ও হিগাশি জুজু এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রবিনির্মাণের ৩১ দফা কর্মসূচি প্রবাসে ব্যাপক সাড়া ফেলেছে। এই কর্মসূচির অংশ হিসেবে জাপান বিএনপি রোববার (১৯ অক্টোবর) টোকিওর শিন-ওকুবো ও হিগাশি জুজু এলাকায় লিফলেট বিতরণ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিএনপির নতুন রাষ্ট্রগঠন পরিকল্পনা তুলে ধরেছে।

বৃষ্টিমুখর দিনেও নেতাকর্মীদের উপস্থিতি, উদ্যম ও আন্তরিকতায় জমে ওঠে পুরো আয়োজন। কর্মসূচিতে নেতৃত্ব দেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মনি এমদাদ। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সালাউদ্দিনসহ জাপান বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

একই দিনে জাপান বিএনপির কেন্দ্রীয় নির্দেশে ওসাকাতেও একই কর্মসূচি পালিত হয়। ওসাকার লিফলেট বিতরণে প্রবাসী বাংলাদেশিরা জাপান বিএনপির নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং রাষ্ট্রবিনির্মাণের ৩১ দফার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

নেতাকর্মীরা বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র, ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ে উঠবে। ধানের শীষ আজও দেশের মুক্তির প্রতীক।’

জাপান বিএনপির নেতারা জানান, প্রবাসী বাংলাদেশিদের মাঝে এই ৩১ দফা ছড়িয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশের নতুন প্রজন্মকে একটি আধুনিক, স্বচ্ছ, ও জবাবদিহিমূলক রাষ্ট্রের স্বপ্নে উদ্বুদ্ধ করা। বৃষ্টিস্নাত এই দিনে প্রবাসী নেতাকর্মীদের ঐক্য ও দায়িত্ববোধ প্রমাণ করেছে- জাপানে অবস্থানরত বিএনপির কর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশনায়ক তারেক রহমানের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X