বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা হয়। ছবি : কালবেলা
মালয়েশিয়ার কুয়ালালামপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা হয়। ছবি : কালবেলা

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে কুয়ালালামপুরের বাংলা মার্কেটখ্যাত কোতারায়ার একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলার মালয়েশিয়া প্রতিনিধি (অনলাইন) মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ।

জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কালবেলার মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পী কুমার দাস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সিনিয়র সহসভাপতি রফিক আহমদ খান, সহসভাপতি কায়সার হামিদ হান্নান, সহসভাপতি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সাংবাদিক আশরাফুল মামুন, মোহাম্মদ আলী ও শওকত হোসেন জনি।

সভায় প্রবাসী সাংবাদিকরা কালবেলার মাল্টিমিডিয়া বিভাগের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ মাল্টিমিডিয়া সাংবাদিকতায় তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, চলমান সময়টা হচ্ছে মাল্টিমিডিয়া সাংবাদিকতার যুগ, মোজো সাংবাদিকতার যুগ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিজেদের গড়ে তুলতে হবে। মাল্টিমিডিয়া সাংবাদিকতায় পিছিয়ে থাকলে সামগ্রিকভাবে সাংবাদিকতায় পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।

পলাশ মাহমুদ আরও বলেন, কালবেলা পাঠকের চাহিদার কথা বিবেচনায় রেখে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় জোর দেয়। তাতে কালবেলা যেমন সংবাদের পাঠক পেয়েছে, তেমনি দর্শকশ্রোতাদেরও আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। পাঠক-দর্শক-শ্রোতার সম্মিলিত ভালোবাসায় এগিয়ে যাচ্ছে দৈনিক কালবেলা। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের পাঠক-দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানাই।

সভায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালবেলাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দৈনিক কালবেলা মাল্টিমিডিয়া প্রবাসীদের খবরাখবর খুব ভালোভাবেই প্রকাশ করে থাকে। এই ধারা অব্যাহত থাকবে আশা করি। অন্যান্য মিডিয়াকেও আমি রেমিট্যান্স যোদ্ধাদের খবর গুরুত্ব সহকারে প্রচারের আহ্বান জানাই।

লেখক-সাংবাদিক রফিক আহমদ খান বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশে নতুন মিডিয়াগুলোর মধ্যে দৈনিক কালবেলা পাঠক-দর্শক-শ্রোতার কাছে পৌঁছে জনপ্রিয় সংবাদ মাধ্যমে হয়ে উঠেছে। জনপ্রিয় এই সংবাদ মাধ্যমটির প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনে এর অন্যতম কারিগর অনলাইন সম্পাদককে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত।

রফিক আহমদ খান আরও বলেন, তবে একজন পাঠক হিসেবে মনে করি— সংবাদ কন্টেন্টে জনপ্রিয়তার পাশাপাশি সংবাদের মান, সত্যতা ও মানুষের কল্যাণের দিকটা আরও বেশি বিবেচনায় থাকা জরুরি। দেশের অনেক মিডিয়ায় প্রবাস বিভাগের নিউজগুলো সম্পাদনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। ফলে প্রবাসী সংবাদকর্মীরা সাংবাদিকতায় মানোন্নয়ন বা সাংবাদিকতায় আত্ম- উন্নোয়ন ঘটাতে পারছেন না।

সভাপতির বক্তব্যে মোস্তফা ইমরান রাজু বলেন, দৈনিক কালবেলা নবযাত্রা প্রকাশের অল্প সময়ের মধ্যে ঈর্ষণীয় পাঠকপ্রিয়তা পেয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কালবেলার প্রবাসী পাঠকদের শুভেচ্ছা জানাই।

আলোচনা সভা শেষে পলাশ মাহমুদ প্রবাসী সাংবাদিকদের নিয়ে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X