ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউনেস্কোর নেতৃত্বে বাংলাদেশ: প্যারিসে রাষ্ট্রদূত এম তালহাকে সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। ছবি : কালবেলা
সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। ছবি : কালবেলা

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে সংবর্ধনা দিয়েছে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি।

শুক্রবার (২৪ অক্টোবর) প্যারিসের এক অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনায় ফ্রান্সজুড়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব এমএ তাহের। সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন ও কমিউনিটি নেতা জাহেদুল ইসলাম শিপার। স্বাগত বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে অনুষ্ঠানে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। বক্তারা বলেন, রাষ্ট্রের প্রতিটি অর্জনই জাতির সম্মিলিত সাফল্য— এমন গৌরবের অংশ হতে পেরে প্রবাসী বাংলাদেশিরা গর্বিত।

সভাপতির বক্তব্যে এম এ তাহের বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে আমরা আজ বাংলাদেশের এই সাফল্য উদযাপন করছি। প্রবাসীরা দেশের উন্নয়নের পথে সবসময় পাশে থাকবে।

আরও পড়ুন : প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে কাশি দেবেন, বারবার কাশি দিয়ে ধরা চাকরিপ্রার্থী

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম বলেন, ইউনেস্কোতে টানা ৭টি নির্বাচনে বাংলাদেশের জয় শুধু কূটনৈতিক সাফল্য নয়, এটি আমাদের জাতীয় সক্ষমতার প্রতিফলন।

সংবর্ধিত অতিথি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, বাংলাদেশ কমিউনিটির ভালোবাসা ও সম্মান আমাকে অনুপ্রাণিত করেছে। দেশের পতাকা সমুন্নত রাখাই আমাদের লক্ষ্য।

তিনি আরও যোগ করেন, জাপানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করা সহজ ছিল না। তবে দূতাবাসের কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টাদের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে। এটি পুরো বাংলাদেশের বিজয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।

আরও পড়ুন : গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন এইচ এম রহিম, আবুল খায়ের লস্কর, জুনেদ আহমেদ, এম এ রশীদ পাটোয়ারী, আহমেদ আব্দুল মালেক, আব্দুর রহিম মিয়া, ইমরান আহমেদ, মনোয়ার হোসেন, জাকারিয়া আহমেদ, নাজির উদ্দিন জোসি, শিল্পী শাহানা বেগম ও কাওছার আহমেদ।

মানপত্র পাঠ করেন সাংবাদিক ও এফবিজেএ সদস্য তানভীর আহমেদ তোহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, খালেদ মাহমুদ, ওমর ফারুক, লায়েক আহমেদ তালুকদার, কুতুব উদ্দিন জিকু, আরাফাত রহমান ও আব্দুল কুদ্দুস প্রমুখ।

আয়োজকদের মতে, বাংলাদেশের এই আন্তর্জাতিক অর্জন প্রবাসীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এমন সাফল্যই বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যতের অগ্রযাত্রায় দেবে নতুন গতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X