কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ইমামতিতে হাদির গায়েবানা জানাজা

ওয়াশিংটনে হাদির গায়েবানা জানাজায় ইমামতি করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত
ওয়াশিংটনে হাদির গায়েবানা জানাজায় ইমামতি করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা স্প্রিংফিল্ডের দারুল হুদা মসজিদে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন আন্তর্জাতিক বিশ্বে আলোচিত সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তাজা।

রাষ্ট্রদূত মুশফিক জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ শরিফ ওসমান হাদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব গণতান্ত্রিক ও অধিকার আদায়ের সংগ্রামে হাদি যুগ যুগ ধরে প্রেরণার অনির্বাণ শিখা হিসেবে বেঁচে থাকবেন।

বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা স্থানীয় অধিকার সংগঠন সেভ বাংলাদেশ আয়োজিত এই জানাজায় শরিক হওয়ার জন‍্য বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের প্রতি তিনি নিজের এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ‍্যসহ বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে শোক ও সংহতি প্রকাশের জন্য ধন্যবাদ জানান তিনি ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১২

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৩

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৪

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৫

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৬

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৭

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১৯

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০
X