বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

ওসমান হাদিকে হত্যা নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের অংশ : রহমাতুল্লাহ

দোয়া মাহফিলে বক্তব্য দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
দোয়া মাহফিলে বক্তব্য দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচরে প্রয়াত বিএনপি নেতা মো. ফরিদ হোসেন রাড়ীর স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে নানা অজুহাতে জাতিকে বিভ্রান্ত করে আসছে। তারা চায় না দেশে সময়মতো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেই লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড সেই গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে যখন দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে, তখন একটি চক্র সেই ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির এ নেতা করেন, হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর যখন পুরো জাতি শোকাহত, ঠিক তখনই পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে গণমাধ্যম অফিসে হামলা, সাংবাদিক ও কর্মীদের অবরুদ্ধ করা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এসব ঘটনার মূল উদ্দেশ্যই হলো দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে আগামী নির্বাচন বানচাল করা।

এ সময় সরকারের প্রতি হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাড়ী, শাকিল মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

১০

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১১

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১২

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৩

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৪

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৫

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৭

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৯

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

২০
X