কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

গোপনে ইসরায়েলের সঙ্গে বড় অস্ত্র চুক্তি করেছে আমিরাত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলের সঙ্গে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি করেছে বলে দাবি করেছে ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘ইন্টেলিজেন্স অনলাইন’। ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে ২৩০ কোটি ডলারের এই চুক্তি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে এলবিট সিস্টেমস বড় একটি অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও তখন ক্রেতার নাম প্রকাশ করেনি। পরে নিশ্চিত হওয়া যায়, ওই ক্রেতা সংযুক্ত আরব আমিরাত। চুক্তির আওতায় আমিরাত এলবিটের উন্নত ‘জে-মিউজিক’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে, যা লেজার প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম।

যৌথ প্রকল্প হিসেবে এই প্রযুক্তি আমিরাতেই তৈরি হবে এবং এতে ইসরায়েল সরকার এরই মধ্যে অনুমোদন দিয়েছে। চুক্তিটি বাস্তবায়নে প্রায় আট বছর সময় লাগবে বলে জানা গেছে।

ইসরায়েলের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সংবেদনশীল সামরিক প্রযুক্তির কারণে চুক্তির অনেক তথ্য গোপন রাখা হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম। তাদের আশঙ্কা, এসব অস্ত্র মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে আমিরাতে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর কার্যক্রম বেড়েছে। তবে এই চুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X