কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হজ করতে সৌদি পৌঁছেছেন রাষ্ট্রপতি

হজ করতে সৌদি আরবে গেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
হজ করতে সৌদি আরবে গেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে ১০ দিনের সফরে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

শুক্রবার (২৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিব ও সফরসঙ্গীদের নিয়ে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) অবতরণ করেন।

জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি স্বাগত জানান।

এরপর ভিভিআইপি প্রতিনিধি দলকে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র নগরী মক্কার সাফা রয়্যাল প্যালেসে আবাসস্থলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রেসিডেন্ট ও তার স্ত্রী এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যদের হজ পালন করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে মদিনায় যাবেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ১০ দিনের সফর শেষে আগামী ২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

শেখ সাঈদ আরসালানের কবিতা

১০

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১১

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১২

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৩

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৪

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৫

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৬

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১৭

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

১৮

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

১৯

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

২০
X