কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ভারী বৃষ্টিতে ভূমিধস

সৌদিতে ভারী বৃষ্টিপাত। পুরোনো ছবি
সৌদিতে ভারী বৃষ্টিপাত। পুরোনো ছবি

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধস হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার জন্য সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাবুক অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধস হয়েছে। মাটির অস্থিতিশীলতার কারণে এই ধস নেমেছে বলে জানিয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা সংশ্লিষ্ট সড়কটি বন্ধ করে দিয়েছে। জনসাধারণের জীবন ও সম্পদের ক্ষতি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ জরুরি ও উদ্ধারকর্মীরা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে মাটি ঢিলা হয়ে ধস নামলেও এ মুহূর্তে আর কোনো ভূমিধসের ঝুঁকি নেই। এলাকার নিকটবর্তী বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আপাতত ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১০

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১১

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১২

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৩

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৪

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৫

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৬

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৭

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৮

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৯

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

২০
X