মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১২:১২ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক করল হাইকমিশন

বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় প্রতারক দালাল চক্রের বিরুদ্ধে পাসপোর্টসংক্রান্ত বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে হাইকমিশন। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট সেবাসংক্রান্ত বিষয়ে হাইকমিশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে হাইকমিশনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ খুলে প্রবাসীদের মাঝে দ্রুততম পাসপোর্ট সেবা দেওয়ার নামে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে হাইকমিশন অবগত হয়েছে।

মিশনের পক্ষ থেকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এই প্রতারক চক্রদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রদত্ত তথ্যও সাদরে গৃহীত হবে এবং এ সংক্রান্ত যে কোনো তথ্য মিশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে প্রতারকদের বিষয়ে তথ্য পাঠাতে ([email protected]) মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। দালাল ও প্রতারক চক্র হতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X