কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছা কারাবরণের ঘোষণা বাংলাদেশি-আমেরিকানদের, আসছেন চার্টার্ড ফ্লাইটে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারবিরোধী নানা ধরনের আন্দোলনের মাঝে এবার অভিনব এক আন্দোলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। তার নাম জাহিদ খান। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বের অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় বসবাস করেন।

সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জাহিদ খান লিখেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশি-আমেরিকান হিসেবে অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করব। ইতোমধ্যে আমরা কয়েকজন মনস্থির করেছি। চার্টার্ড ফ্লাইটের জন্য আমাদের অন্তত ২৫০ জন প্রয়োজন।’

অনেক বাংলাদেশি-আমেরিকান তার এমন উদ্যোগের সঙ্গে একাত্মতা পোষণ করে মন্তব্য এবং পোস্ট করেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস নিবাসী রেজাউর রহমানও ওই উদ্যোগের সঙ্গে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রে ‘করপোরেট জেট পাইলট’ হিসেবে কর্মরত রেজাউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমেরিকাতে অনেকদিন ধরে আছি। অসংখ্য আত্মীয়-স্বজন এখানে আছেন। আমেরিকার মতো গণতান্ত্রিক দেশ থেকে যখন বাংলাদেশে একনায়কতন্ত্র দেখি তখন সত্যি খুব খারাপ লাগে।

কেবল বাংলাদেশি-আমেরিকানরাই নন, বাংলাদেশ থেকেও অনেকেই জাহিদ খানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১০

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১১

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১২

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৪

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৬

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৮

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৯

‘অগ্রযাত্রা প্রতিদিন’ ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার

২০
X