জার্মানি প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে আ.লীগের নির্বাচনী প্রচার

জার্মানিতে আ.লীগের বিজয় দিবস পালন। ছবি : কালবেলা
জার্মানিতে আ.লীগের বিজয় দিবস পালন। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে একটি মিলনায়তনে জার্মান আওয়ামী লীগ নির্বাচনী প্রচার, মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সভায় জার্মানির বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি অংশগ্রহণ করে।

সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া ও জার্মান আওয়ামী লীগের সহসভাপতি নুরজাহান খান নুরি। প্রধান বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাবু জাফর স্বপন।

বক্তব্য রাখেন- মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী রুবেল, রানা ভূঁইয়া, সূর্য কান্ত ঘোষ, নুরুল হক, কাজী আকরাম, ওয়াদুদ মিয়া, শেখ শাহআলম, শেখ রেদোয়ান, লিখন খান, ফারুক মোল্লা, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, নিরঞ্জন সূত্রধর, পলাশ হাওলাদার, রনি মাতুব্বর, জার্মান স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আওয়াল খানসহ আরও অনেকেই।

বক্তারা বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। আসুন সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও তার দলকে আবারও নির্বাচিত করি।

অনুষ্ঠানে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা লুৎফুল খবির খান। স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X