কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:০৫ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ

কুয়েতে কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন এশিয়ান শ্রমিক। ছবি : সংগৃহীত
কুয়েতে কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন এশিয়ান শ্রমিক। ছবি : সংগৃহীত

কুয়েতে অবৈধ অভিবাসীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। আবাসন ও শ্রম আইন লঙ্ঘন করে অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটি। একের পর এক করা হচ্ছে অভিযান। ইতিমধ্যে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ ছাড়া তাদের সহায়তাকারী কুয়েতি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা এসেছে।

দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে ঘুমহারা প্রবাসীদের। সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত তিন সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, চলতি সপ্তাহে জেলিব আল শুইউখ, আল ফারওয়ানিয়া ও আল ফাহাহিল এলাকায় অভিযান চালানো হয়েছে। আটক হওয়া এড়াতে অবৈধভাবে অবস্থান করা অনেকে রাতে ঘরে থাকছেন না। মরুভূমি, বনে-জঙ্গলে বা পরিচিতদের বাড়িতে গিয়ে রাতে অবস্থান করছেন।

মূলত অনিয়মিত শ্রমিক, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের শনাক্ত এবং দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্যে কুয়েতজুড়ে অভিযান চলমান আছে।

অবৈধ প্রবাসীরা নির্দিষ্ট জরিমানা দিয়ে দেশটিতে বৈধ হওয়ার সুযোগ পেতেন। তারা ব্যবসাসহ বিভিন্ন বেসরকারি চাকরি করতে পারতেন। তবে বর্তমানে এ সুযোগ স্থগিত করা হয়েছে।

গত বছর দেশটির আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় কুয়েত।

অভিবাসীদের ফেরত পাঠানোর সংখ্যা উল্লেখযোগ্য আকারে বেড়ে যাওয়ার পেছনে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর প্রচার ও সক্রিয় ব্যবস্থার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের তত্ত্বাবধানে ও নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানিয়েছে, কুয়েত সরকার বর্তমানে আবাসিক আইন ও অন্যান্য প্রবিধান কার্যকরে জোর দিয়েছে। এজন্য দেশটি অভিবাসীদের কঠোরভাবে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X