বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

বরিশালে শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ।  ছবি : কালবেলা
বরিশালে শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। ছবি : কালবেলা

বরিশালে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এক শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শ্রমিক নেতা হলেন বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শাহাদাত হোসেন লিটন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস টার্মিনাল এলাকায় ছাত্র-জনতা লিটনকে আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দিতে দিতে মারধর করে। পরে নথুল্লাবাদ পুলিশ বক্সে দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে হেফাজতে নেন। সেখান থেকে তাকে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়।

বাস শ্রমিকদের অভিযোগ, শাহাদাত হোসেন লিটন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও তার আগে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ ছিলেন। তাদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় দাপট দেখিয়ে আসছিলেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে লিটনকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে মারধর করছে একদল মানুষ। ভিডিওতে ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দিতেও শোনা যায়।

তবে পুরো ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। তিনি বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, ছাত্র-জনতা শাহাদাত হোসেন লিটন নামে এক শ্রমিক নেতাকে আমাদের কাছে সোপর্দ করেছে। তাকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X