মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়। ছবি : সংগৃহীত
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামিম আহসান।

এ সময় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ইউনেস্কো স্বীকৃত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধুই একটি ভাষণ নয়, এ ভাষণ পুরো জাতিকে দিক নির্দেশনা দিয়েছিল। এ ভাষণের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাও দিয়ে গেছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন হাইকমিশনের কাউন্সেলর (কনসুলার) জি এম রাসেল রানা ও প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ।

প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিনের উপস্থাপনায় অনুষ্ঠানে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের কিছু অংশ দেখানো হয়।

এ সময় স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং এক মিনিটের নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১০

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১১

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১২

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৩

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৪

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৫

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৬

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৯

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০
X