মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এ যেন আরেক রেসকোর্স ময়দান

আড়পাড়া আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গণে বক্তব্য দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। ছবি : কালবেলা
আড়পাড়া আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গণে বক্তব্য দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। ছবি : কালবেলা

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে বাঙালির স্বাধীনতা যুদ্ধের বীজ বপন হয়। রেসকোর্স ময়দানে দেওয়া সেই ভাষণ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

ঐতিহাসিক ভাষণের স্মৃতি রক্ষার্থে ও নতুন প্রজন্মকে জানাতে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাইস্কুলের প্রাঙ্গণকে রূপ দেওয়া হয় সেই রেসকোর্স ময়দানে।

আর এই আয়োজনের মূল পরিকল্পনাকারী ও কারিগর শালিখা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী সুমন।

এদিন স্কুল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজে ঐতিহাসিক ‘৭ মার্চের’ ভাষণ দেয় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাজিদ রায়হান। মাইকে প্রচার হচ্ছিল বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম...।’ পুরো পরিবেশকে রেসকোর্স ময়দানের মতো করেই করা হয়েছিল।

ঐতিহাসিক ভাষণের পূর্বে মঞ্চে উঠে ৭ মার্চের তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমানসহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরেন শিকদার বলেন, ১৯৭১ মালের ৭ মার্চে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণের মাধ্যমেই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়, স্বাধীনতা অর্জন করে।

বৃহস্পতিবার (৭ মার্চ) শালিখায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। দিনের দ্বিতীয়ার্ধে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে বঙ্গবন্ধুর ভাষণ দান অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি ‘মুজিব : একটি জাতির পিতা’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যায় সব সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, প্রতিষ্ঠানে আলোকসজ্জা প্রদর্শন করা হয়।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X