ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন

ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে বাংলাদেশিসহ প্রায় ২৫ লাখ মুসলমান। ছবি : কালবেলা
ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে বাংলাদেশিসহ প্রায় ২৫ লাখ মুসলমান। ছবি : কালবেলা

ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে বাংলাদেশিসহ প্রায় ২৫ লাখ মুসলমান নাগরিক।

স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে একইদিনে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির বিভিন্ন শহরে অস্থায়ী ঈদগাহ মাঠ, খোলা মাঠ ও মসজিদগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

ইতালিতে সবচেয়ে বড় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় দেশটির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের ভেসেন্সায় সাড়ে ৭টায় ঈদ নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিকে ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদসহ প্রায় ৩০টির বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে মিলানে।

এ ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশিসহ মুসলিমরা বাসায় ঈদের নামাজ আদায় করেছে। নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ঈদ উপলক্ষে ইতালিতে বাংলা কমিউনিটিগুলোর উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রবাসীরা একে অন্যের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিচ্ছেন। তারা সারা বিশ্বের সব মুসলিমের শান্তি কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১০

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১১

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১২

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৩

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৪

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৫

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৬

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৮

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৯

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

২০
X