সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে গুলিতে ২ বাংলাদেশি নিহত, বাড়িতে শোকের মাতম

নিউইয়র্কে গুলিতে নিহত সিলেটের আবু সালেহ মো. ইউসুফ জনি। ছবি : কালবেলা
নিউইয়র্কে গুলিতে নিহত সিলেটের আবু সালেহ মো. ইউসুফ জনি। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেনার স্ট্রিটে বন্দুকধারীরা গুলি করে তাদের হত্যা করে। নিহত দু’জনের লাশ নিইউয়র্ক পুলিশের হেফাজতে রয়েছে।

নিহতরা হলেন- আবু সালেহ মো. ইউসুফ জনি (৪৫) ও বাবুল উদ্দিন। ইউসুফ জনির গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামে। তিনি সাবেক মেম্বার নুরুল হকের পুত্র। বাবুল উদ্দিনের বাড়ি কুমিল্লায়। এ ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। থামছে না তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের কান্না। মৃত্যুর সংবাদ পরিবারের কাছে জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত কানাইঘাটের দুলাল আহমদ।

পারিবারিক সূত্রে জানা যায়, ১০ মাস পূর্বে স্ত্রী এবং ৫ বছর ও আড়াই বছরের দুই মেয়েকে নিয়ে স্থায়ী বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ইউসুফ জনি। সেখানে একটি পেইনটিং কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। তার পরিবারের সদস্যরা সিলেট শহরের মেজরটিলায় বসবাস করে আসছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছেলে ইউসুফ জনি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার ইউসুফ জনি ও বাবুল উদ্দিন বাফেলোর জেনার স্ট্রিটে ১০০ ব্লকে একটি বাসার রঙের কাজে ছিলেন। এ সময় কয়েকজন আততায়ী বাবুল উদ্দিনের কাছে চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তারা বাবুলকে ছুরিকাঘাত করলে তাকে রক্ষা করতে ইউসুফ জনি এগিয়ে গেলে আততায়ী বন্দুকধারীরা তাদের দু’জনকে গুলি করে হত্যা করে। তারা দু’জনই কিছুদিন আগে বাফেলোতে স্থান পরিবর্তন করেছিলেন বলে জানা গেছে।

বাফেলো পুলিশের মুখপাত্র মাইকেল জে ডিজর্জ বলেন, শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার জেনার স্ট্রিটে ১০০ ব্লকে গুলির খবর পায় পুলিশ। পরে পুলিশের সোয়াত টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় জড়িত কে বা কারা তাদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

মর্মান্তিক এ হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শোকাহত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে তারা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X