সোহেল রানা, পর্তুগাল প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের জন্য দুঃসংবাদ

পর্তুগাল। ছবি : সংগৃহীত
পর্তুগাল। ছবি : সংগৃহীত

চলমান অভিবাসন আবেদনের সুযোগ বন্ধ করে দিয়েছে পর্তুগাল। সোমবার (৩ জুন) রাত ১২টার পর থেকে প্রবেশ করা যাচ্ছে না অভিবাসন আবেদনের ওয়েব সাইট (সেফ)-এ। এতে পর্তুগালে অবস্থানরত নতুন করে আবেদন করতে যাওয়া বাংলাদেশিসহ অভিবাসন প্রত্যাশীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

দীর্ঘদিন ধরেই পর্তুগালে অভিবাসন নীতিমালা পরিবর্তনের গুঞ্জন ছিল। মার্চে ক্ষমতায় আসার পরই মন্টিনেগ্রো সরকার এই পরিবর্তনের আভাস দিচ্ছিল। এ প্রেক্ষিতে ৩ জুন এ বিষয়ে ঘোষণা আসে।

পর্তুগালে অভিবাসন প্রত্যাশীদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন নতুন এই সিদ্ধান্ত। যারা নতুন করে পর্তুগালে প্রবেশ করেছেন কিন্তু আবেদন করতে পারেননি তাদের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে চলছে আলোচনা।

বাংলাদেশি অধ্যুষিত পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিমনিজ এলাকায় কথা হয় অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে। ইউরোপে সহজে বসবাস করতে ও কাজের সন্ধানে পর্তুগালে এসেছেন তারা। এদের কেউ এসেছেন ভ্রমণ ভিসা নিয়ে। কেউবা আবার অন্য দেশ থেকে পর্তুগালে এসেছেন। তাদের অনেকেই খরচ করে ফেলেছেন ১৫ থেকে ২০ লাখ টাকা। কেউ কেউ ইউরোপের অন্য দেশে বৈধ হতে না পেরে পাড়ি জমিয়েছেন পর্তুগালে।

টাঙ্গাইলের তুহিন মাহমুদ ভ্রমণ ভিসায় এসেছিলেন সেনজেনভুক্ত একটি দেশে। ইউরোপে স্থায়ী হওয়ার স্বপ্ন নিয়ে গত ১ জুন পর্তুগালে আসেন তিনি। তবে অভিবাসন আবেদনের সুযোগ বন্ধ হওয়ায় স্বপ্ন ভঙ্গ হলো তার। তুহিন মাহমুদ বলেন, দেশের চাকরি ছেড়ে অনেক আশা নিয়ে এসেছিলাম। তবে নতুন নীতিমালার কারণে আটকে গেলাম। এখন আমি কী করব তা বুঝতে পারছি না।

লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালি এসেছিলেন আব্দুল জলিল। ইতালিতে বৈধ হওয়ার প্রক্রিয়া ৮-১০ বছর হওয়ায় সহজ পথ খুঁজছিলেন তিনি। পর্তুগালের অভিবাসন প্রক্রিয়া সহজ হওয়ায় এসেছেন দুই সপ্তাহ আগে। তবে অভিবাসন সংস্থায় আবেদন জমা দিতে না পারায় আবারও অনিশ্চয়তার অতল সাগরে পড়লেন তিনি।

যারা পর্তুগালে আছেন কিন্তু আবেদন করতে পারেননি তাদের ভাগ্যে কী ঘটবে এমন প্রশ্নের জবাবে অভিবাসন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ফ্লয়েনটেকোর পরিচালক আকবর হোসেন চৌধুরী কালবেলাকে বলেন, এরইমধ্যে যারা আবেদন (সেফ এন্ট্রি) করেছেন তাদের কোনো শঙ্কা নেই। তবে যারা আবেদন করতে পারেননি কিন্তু পর্তুগালে অবস্থান করছেন তাদের বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। ফলে এ বিষয়ে পর্তুগাল সরকারের নির্দেশনা প্রয়োজন।

এর আগে অভিবাসন ইস্যুতে ৪১টি প্রস্তাব কাউন্সিলর মিনিস্টাররা পাস করার পর সোমবার রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হয়। বিষয়টি দেশটির প্রভাবশালী গণমাধ্যম প্রকাশ করে।

প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো সোমবার বলেছেন, পর্তুগালের দরজা বন্ধ হচ্ছে না। তবে যে রকম অরক্ষিত ছিল এখন আর সে রকম থাকবে না। ওয়ার্ক পারমিট ভিসায় পর্তুগাল আসা যাবে, তবে থাকতে হবে কাজের কন্ট্রাক্ট ও আবাসনের নিশ্চয়তা। চাকরি বা নিয়োগ দেওয়া কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোকেও কড়া নির্দেশনা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী।

এদিকে, এরইমধ্যে বৈধ হওয়ার আশায় থাকা অভিবাসীদের কাছ থেকে ৩০ মিলিয়ন ইউরো সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা করেছে পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা। এখনো ৪ লাখের বেশি আবেদনের নিষ্পত্তি করতে কাজ করছে সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১০

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১১

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১২

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৩

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৪

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৫

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৬

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৭

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৮

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৯

‘যারা এখন গণভোটকে সংবিধানবিরোধী বলেন তারাও হ্যাঁ ভোট দিয়েছিলেন’

২০
X