ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে প্রবাসীদের কোরবানির প্রস্তুতি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ইতালিতে আগামী রোববার (১৬ জুন) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আগামী রোববার দেশটির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজার বাংলাদেশিসহ অন্যান্য দেশের ২৫ লাখ মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উদযাপন করবেন। সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করা হয় ইউরোপের দেশগুলোতে।

ঈদুল আজহার প্রধান অনুষঙ্গ যেহেতু পশু কোরবানি, তাই প্রবাসী মুসলমানদের মধ্যে পশু কোরবানি নিয়েই তোড়জোড় বেশি।

ইতিমধ্যে ঈদকে সামনে রেখে দেশে ও প্রবাসে পশু কোরবানি করতে প্রস্তুতি সম্পন্ন করছেন প্রবাসীরা। তবে প্রবাসে দেশের মতো ঈদুল আজহার আগে কোরবানির হাটে গিয়ে পশু কিনে এনে ঈদের দিন পশু কোরবানি দেওয়ার ব্যবস্থা এখানে না থাকায় অন্য উপায়ে প্রবাসীরা এখানে পশু কোরবানি দিয়ে থাকেন।

দেশি গ্রোসারি, ডেইরি ফার্মে কোরবানির অর্ডার দিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিচ্ছেন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এবারের ঈদুল আজহা ছুটির দিন হওয়াতে প্রবাসীদের মাঝে বেশ আনন্দের এবং উৎসবমুখর হবে।

ভিচেন্সায় বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল হালিম জানান, তিনি স্থানীয় ডেইরি ফার্মে পশু কোরবানির ব্যবস্থা করেছেন। ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায় করে বাসায় ফিরে কোরবানির যাবতীয় কাজ সম্পাদন শেষে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

থিয়েনে বসবাসরত বাংলাদেশি মোহাম্মদ সাত্তার বলেন, ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায় শেষে প্রবাসের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। তা ছাড়া বাংলাদেশে আত্মীয়স্বজনদের সঙ্গে মুঠোফোনে ঈদ শুভেচ্ছায় মাতবেন। ঈদুল আজহায় পশু কোরবানির ব্যবস্থা ডেয়ারি ফার্মেই করেছেন বলে জানান তিনি।

ইতালি প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদগুলোতে ও ইতালির রাজধানী রোমে ভিক্টোরিয়া পার্কে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ইতালির ভেনিস, নাপোলি, ভেসেন্সা, কাতানিয়া, আনকোনা, রিমিনি, ভেনিস, নোভারা, ভারেজে, গালারাতে, লিগ্নিয়ানো, কোমো, লেক্কো, পিয়েলতেল্লো, ব্রেসিয়া, মোনছা, কারনাতেসহ মিলান লোম্বার্দীয়ার বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলা কমিউনিটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X