কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১১:১৬ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু

রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু। ছবি : কালবেলা
রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু। ছবি : কালবেলা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে রোববার (৭ জুলাই)। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা।

আজ সকাল ৮টায় ঢাকার আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের (ইসকন) স্বামীবাগের প্রধান কার্যালয়ে অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রার আনুষ্ঠানিকতা। এ সময় অগ্নিহোত্র যজ্ঞের মধ্যদিয়ে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

এরপর দুপুর ১টায় আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আলোচনাসভায় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আলোচনাসভা শেষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা রথযাত্রার উদ্বোধন করবেন। এরপর বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের হবে।

শোভাযাত্রা জয়কালি মন্দির, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, গোলাপ শাহ্ মাজার ,হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর, রমনা কালীমন্দির, টিএসসি, জগন্নাথ হল ও পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে।

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।

আজ বিকেল ৩টায় ইসকনের প্রধান কার্যালয় স্বামীবাগের আশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যে দিয়ে ঢাকেশ্বরী মন্দির যাবে জগন্নাথ দেবের রথ। আগামী ১৫জুলাই বিকাল ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১০

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১১

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১২

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১৩

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১৪

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৫

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৮

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৯

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X