কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১০:১১ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরাত মাহফিলে দাওয়াত পেয়েছেন আজহারী, থাকতে পারেন আরও যারা

মিজানুর রহমান আজহারী ও হাফেজ মাওলানা আমির হামজা। ছবি : সংগৃহীত
মিজানুর রহমান আজহারী ও হাফেজ মাওলানা আমির হামজা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত মাহফিল (সা.)। যেখানে উপস্থিত থাকবেন হাজারো আলেম-ওলামা।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত ওই মাহফিলে দেশবরেণ্য আলেমদের পাশাপাশি দাওয়াত পেয়েছেন সময়ের অন্যতম আলোচিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এ ছাড়া হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক থাকতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।

সিরাত উদযাপন কমিটির ওই সূত্রটি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ড. মিজানুর রহমান আজহারীকে দাওয়াত দিয়েছেন তবে তার আসার বিষয়টি এখনো নিশ্চিত করেননি। আপাতত তিনি তার পরিবার-পরিজনকে সময় দিচ্ছেন।

সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে সিরাত মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির জন্য শেড নির্মাণ করা হয়েছে, যেখানে ৬০ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন।

তিনি আরও জানান, মাহফিলের আসা মানুষের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

জানা গেছে, ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের ঐতিহাসিক আন্দারকিল্লাহ শাহে জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল আনোয়ার হোসাইন তাহের আল জাবির আল মাদানী।

বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করবেন হাফেজ মাওলানা আমির হামজা। এ ছাড়া আলোচিত কিছু মুখ চমক হিসেবে থাকবেন বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

জাতীয় সিরাত উদ্‌যাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন- সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, শায়খ মাওলানা আব্দুল হামিদ, মাও. মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাও. শাখাওয়াত হোসাইন রাজী, ড. মুফতি আবু ইউসুফ খান, ড. খলিলুর রহমান মাদানী, প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাও. মোশাররফ হোসাইন, মাওলানা ড. জাকারিয়া নুর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X