কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৩:৪৬ এএম
অনলাইন সংস্করণ

খাবার সময়ের দোয়া সমুহ

খাবার সময়ের দোয়া সমুহ
খাবার সময়ের দোয়া সমুহ । ছবি: কালবেলা গ্রাফিক্স

খাবার আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। ইসলামি নীতিমালার অনুসরণে খাদ্য জোগাড় ও গ্রহণ করলে তা ইবাদত হিসেবে পরিগণিত হয়। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। খাবারের শুরুতেও বিসমিল্লাহ বলা সুন্নত।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, একজন মুসলিম তার সব কিছুতে সওয়াবের অধিকারী হয়, এমনকি তার মুখে খাবারের যে লোকমা আহরণ করে থাকে তাতেও সে সওয়াব পায়। (মুসনাদে আহমদ: ১৫৩১)

আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত আছে যে, খাবার সামনে এলে আল্লাহর রাসুল (সা.) এই দোয়া পাঠ করতে বলেন। ‏اللَّهُمَّ بارِكْ لَنا فِيما رَزَقْتَنا، وَقِنا عَذَابَ النَّارِ উচ্চারণ : আল্লাহুম্মা বারিকলানা ফিমা রাজাকতানা ওয়াকিনা আজাবান্নার। অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের যে জীবিকা দান করেছেন, তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান।

খাবার খাওয়া শুরু করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন,

بسم الله وعلى بركةالله بعالى

উচ্চারণ : বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ

অর্থ : আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তাআলার বরকত প্রার্থনা করছি।

যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে যান তাহলে খাওয়ার মাঝখানে পড়ার দোয়া :

হাদিস শরিফে এসেছে, খানা খাওয়ার শুরুতে কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেলে, খাওয়ার মাঝখানে যখনই এ কথা মনে পড়বে, সঙ্গে সঙ্গে এই দোয়া পড়বে,

بسم الله اوله واخره

উচ্চারণ : বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখেরাহ

অর্থ : আমি আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহ তাআলার নাম, পরিশষেও আল্লাহ তাআলার নাম। (আবু দাউদ, আহমদ, দারেমি)।

খাবার খাওয়ার পর এই দোয়া পড়বে:

খানা খাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে বলেছেন,

الحمد لله الذى اطعمنا وسقانا وكفانا واواناوارواناوجعلنا من المسلمين

উচ্চারণ : আলহামদুলিল্লাহি আতআমানা, ওয়াসাকানা, ওয়াকাফানা, ওয়াআয়ানা, ওয়া আরওয়ানা, ওয়াজা আলানা মিনাল মুসলিমীন।

অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন, যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন, সকল প্রকার নেয়ামত দিয়েছেন এবং আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন।

আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্যগ্রহণের আগে-পরে হাদিসের নির্দেশনা অনুযায়ী দোয়া পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X