কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৮:৫৩ এএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠানে কোরবানির গোশত খাওয়ানো যাবে কী না

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কোরবানি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের চেষ্টা করা হয়। ইসলামি শরিয়তে কোরবানির অর্থ হলো- আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো প্রিয় বস্তু তার দরবারে উৎসর্গ করা। কোরবানি কেবল পশু জবাই নয়; বরং এটি বান্দা ও আল্লাহর মধ্যে ভালোবাসা, আত্মত্যাগ ও আনুগত্যের এক মহান নিদর্শন।

আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘কোরবানির গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং কোরবানির মধ্য দিয়ে তোমাদের তাকওয়া-পরহেজগারি বা আল্লাহভীতিই তার কাছে পৌঁছে। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন- যাতে তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা করো। এ কারণে যে, তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও।’ (সুরা হজ, আয়াত-৩৯)

আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করা পশুর গোশত কোরবানিদাতা নিজে খেতে পারবে এবং অন্যকে দাওয়াত করেও খাওয়ানো যাবে। বিয়ে কিংবা যে কোনো বৈধ অনুষ্ঠানে এ গোশত দ্বারা খাবার পরিবেশন করাতেও কোনো বাধা নেই। তবে শুধু বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের নিয়তে কোরবানি করলে তা বৈধ হবে না।

কারণ, এতে গোশত খাওয়ার নিয়তে কোরবানি হয়ে যাচ্ছে এবং আল্লাহর বিধান পূর্ণ করার জন্য এ কোরবানি করা হচ্ছে না, বরং আত্মীয়দের খাওয়ার জন্য পশু জবাই করা হচ্ছে। তাই শুধু বিয়ের অনুষ্ঠানের নিয়তে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না।

তবে যদি আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে কোরবানি করে থাকে, আর এরপর কোরবানির গোশত দিয়ে বিয়ের মেহমানদারি করে, তাহলে কোরবানিও শুদ্ধ হবে আবার মেহমানদের খাওয়ানোও বৈধ হবে।

এখানে মাসয়ালা মূলত দুটি। একটি হলো কোরবানির অংশকে বিয়ের মেহমানদারির জন্য কোরবানি করা। আর দ্বিতীয় মাসয়ালা হলো, কোরবানির অংশ নয়, বরং কোরবানির পশুতে আলাদা অংশে বিয়ের অনুষ্ঠান বা ওলিমার অংশ রাখা। প্রথম অবস্থায় কোরবানি আদায় হবে না, দ্বিতীয়টিতে কোরবানি আদায় হয়ে যাবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X