কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:৩১ এএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জানাজার নামাজ অর্ধেক পেলে যা করবেন, ইসলাম কী বলে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামে জানাজার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মুসলমান মারা গেলে তার বিদায়ের জন্য এই বিশেষ নামাজ পড়া হয় যাকে জানাজার নামাজ বলে। শরিয়তের বিধান অনুযায়ী, এটি ফরজে কেফায়া—অর্থাৎ কেউ আদায় করলে সবার দায় মাফ; আর কেউ না পড়লে সবাই গুনাহগার হবে।

জানাজার নামাজ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, এক মুসলিমের ওপর অপর মুসলিমের হক পাঁচটি: সালামের জবাব দেয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং তার হাঁচির জবাব দেয়া। (সহিহ বুখারি: ১২৪০, সহিহ মুসলিম: ২১৬২)

জানাজার নিয়ম হলো :

জানাজার নামাজে চারটি তাকবির বলা জরুরি। প্রতিটি তাকবিরের পর রয়েছে নির্দিষ্ট দোয়া। প্রথম ‘আল্লাহু আকবার’ বলে কান পর্যন্ত হাত তুলে অন্যান্য নামাজের মতো হাত বাঁধতে হয়। এরপর পড়তে হয় সানা। দ্বিতীয় তাকবিরের পর পড়া হয় দরুদে ইবরাহিম। তৃতীয় তাকবির দিয়ে মৃতের জন্য বিশেষ দোয়া করা হয়—যা হাদিসে উল্লেখ আছে। চতুর্থ তাকবিরের পর ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।

এক্ষেত্রে জানাজা অর্ধেক পেলে করণীয় কী?

যদি ইমাম এক বা একাধিক তাকবির বলে ফেলার পর জানাজার নামাজে যোগ দিন। তাহলে ইমামের সঙ্গে নামাজে শরিক হবেন। ইমামের কয়টি তাকবির হয়েছে, তা যদি জানা থাকে—তাহলে সেই অনুযায়ী দরুদ বা দোয়া পড়ুন। যদি না জানেন, তবে সানা, দরুদ ও দোয়া ক্রমে পড়তে থাকুন।

ইমাম সালাম ফেরানোর পর, লাশের খাট তোলা না হলে, ছুটে যাওয়া তাকবিরগুলো আদায় করুন।

সময় থাকলে, তাকবিরের পর দোয়াগুলোও পড়ুন। তবে যদি জামাত ভেঙে যায় বা খাটিয়া তোলা শুরু হয়, তখন শুধু বাকি তাকবিরগুলো বলে নামাজ শেষ করুন। একবার খাটিয়া উঠলে আর কোনো তাকবির বলা যাবে না। (বাদায়েউস সানায়ে : ২/৫৩; রদ্দুল মুহতার : ২/২১৬)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X