বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এই ৬ কাজ করছেন? মুহূর্তেই বর্ষিত হবে আল্লাহর লানত

এই ৬ কাজ করছেন? মুহূর্তেই বর্ষিত হবে আল্লাহর লানত

মৃত্যু জীবনের ঘনিষ্ঠ সঙ্গী। জন্ম নিলে একদিন মারা যেতে হবে। মায়াঘেরা দুনিয়ার রূপ-রঙ ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হবে- যেখানে কেউ কারও বন্ধু হবে না, হবে না শত্রুও। নিজের দায়িত্ব নিজেই নিতে হবে।

এ প্রসঙ্গে রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।’ (সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

সুরা নাহলে আল্লাহ তায়ালা বলেন, ‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (আয়াত : ৬১)

তবে, মৃত্যুর পর বান্দার আমলের ওপর ভিত্তি করেই নির্ধারণ হবে তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। তাই ক্ষণস্থায়ী পৃথিবীর ‘পরীক্ষায়’ উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান রবের হুকুম যেমন মেনে চলা জরুরি, তেমনি রাসুল (সা.)-এর আদর্শ এবং তাঁর দেখানো পথ অনুসরণও জরুরি। এ ক্ষেত্রে বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে বান্দাদের নানা বিষয়ে আদেশ-নিষেধ করেছেন নবীজি (সা.)। যেখানে আছে এমন ৬টি মন্দ কাজের কথাও, যেসবের কারণে বান্দার ওপর মুহূর্তেই আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হয়।

আবু তুফায়ল (রহ.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার আমরা আলী (রা.) কে বললাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গোপনে যা বলেছেন, সে বিষয়ে আমাদের কিছু অবহিত করুন। জবাবে আলী (রা.) বললেন, রাসুল (সা.) মানুষের কাছে গোপন রেখেছেন এমন কিছু আমার কাছে একান্তে বলেননি। তবে আমি তাঁকে (নবীজি সা.) বলতে শুনেছি-

১. যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারও নামে যবেহ করে আল্লাহ তাকে লানত করেন

২. যে ব্যক্তি কোনো বিদআতীকে আশ্রয় দেয়, আল্লাহ তাকে লানত করেন

৩. যে ব্যক্তি আপন পিতা-মাতাকে লানত করে আল্লাহ তাকে লানত করেন

৪. যে ব্যক্তি চিহ্নগুলো (জমিনের) পরিবর্তন করে, আল্লাহ তাকে লানত করেন। (মুসলিম : ৪৯৬৩)

এ ছাড়াও আরেকটি হাদিসে লানত বর্ষিত হয় এমন দুটি কাজ থেকে বিরত থাকার কথা এসেছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এই হাদিসটি হলো, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা লানতের দুটি কাজ থেকে দূরে থাক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ‘ইয়া রাসুলাল্লাহ (সা.), সে কাজ দুটি কী?’ জবাবে নবীজি (সা.) বললেন-

১. মানুষের যাতায়াতের রাস্তায় প্রস্রাব-পায়খানা করা

২. মানুষের বিশ্রাম নেওয়ার ছায়ায় প্রস্রাব-পায়খানা করা। (মুসলিম : ৫১১)

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X