বাহুবল প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাহুবলের শ্রী শ্রী শচীঅঙ্গন ধামে শুরু দুর্গোৎসব, রোববার কুমারী পূজা

শ্রী শ্রী শচীঅঙ্গন ধামে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। ছবি : কালবেলা
শ্রী শ্রী শচীঅঙ্গন ধামে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। ছবি : কালবেলা

উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের বাজনা আর কাসর ঘণ্টা বাজিয়ে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রী শ্রী শচীঅঙ্গন ধামে শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

প্রসঙ্গত, শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম জেলার বাহুবল উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত। এটি একটি পবিত্র তীর্থস্থান।

শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম পূজা কমিটির সভাপতি শ্রী রণধীর চক্রবর্তী জানান, শুক্রবার সকাল ৯টায় দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভে ষষ্ঠী পূজা শুরু হয়েছে। ষষ্ঠী তিথিতে বেলতলায় বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে হয়েছে মূল দুর্গোৎসবের সূচনা। সন্ধ্যায় হয়েছে দেবীর বোধন। তারপর মাকে পূজা দিয়ে বরণ করে আমরা মন্দিরে নিয়ে গেছি।

তিনি বলেন, কাল শনিবার দেবীর সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে এবং পরদিন রোববার (২২ অক্টোবর) বেলা ১১টায় মহাষ্টমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। শ্রীচৈতন্য মহাপ্রভুর মায়ের বাড়ির পূজায় মূল আকর্ষণই হচ্ছে কুমারী পূজা।

হিন্দু বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। আশ্বিন শুক্লপক্ষের এই ১৫টি দিন দেবীপক্ষ, মর্ত্যলোকে উৎসব। মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের শেষ হবে। একটি বছরের জন্য ‘দুর্গতিনাশিনী’ দেবী ফিরে যাবেন কৈলাসে দেবালয়ে।

শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক পরিতোষ বনিক জানান, পূজা উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছে। মন্দিরের প্রবেশ পথে নারী ও পুরুষের জন্য আলাদা লাইন রাখা হচ্ছে। এবার বাহুবলে ৫২টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

দুর্গাপূজা ঘিরে ‘কঠোর নিরাপত্তা ব্যবস্থা’ নেয়ার কথা জানিয়েছে বাহুবল উপজেলা ও হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। এছাড়া কঠোর নিরাপত্তা নেয়ার কথা জানিয়েছে র‌্যাবও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X