কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কানাডার টরেন্টোতে মুনিরিয়া যুব তাবলিগের এশায়াত সম্মেলন

কানাডার টরেন্টোতে মুনিরিয়া যুব তাবলীগের এশায়াত সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
কানাডার টরেন্টোতে মুনিরিয়া যুব তাবলীগের এশায়াত সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

কানাডার টরেন্টো শহরের আল ফজল মুনিরি গাউছুল আজম জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গত ৪ ও ৫ নভেম্বর (শনিবার এবং রোববার) মুনিরীয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশ কানাডা ও যুক্তরাষ্ট্র শাখার যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসুল (সা.) হজরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলি।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, প্রিয় রাসুল (সা.)-এর শুভাগমনের মধ্য দিয়ে সৃষ্টি পূর্ণতা পায়, সমস্ত জমিন পবিত্রতায় ভরে উঠে, ইনসাফ ও এহসানের অবিস্মরণীয় ইতিহাস রচিত হয়। নবীজির ত্যাগ কুরবানি আর অশ্রুর বিনিময়ে সুসজ্জিত হয় দ্বীন ইসলাম। পথহারা মানুষ পায় সুপথের সন্ধান, দিশাহারা মানুষ পায় পথের দিশা। অবারিত কল্যাণে ভরে উঠে চতুর্দিক। নবীজীর রেখে যাওয়া ইসলামকে যারা নবীজীর পদাঙ্ক অনুসরণ করে সমস্ত বিশ্বে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে খলিফায়ে রাসুল হজরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) ইতিহাসে সমুজ্জ্বল। নিখুঁত চরিত্র, অনুপম আদর্শ, শলিয়তের অনুশীলন, সুন্নাতের পরিপূর্ণ বাস্তবায়ন করে যিনি এমন অনন্য উচ্চতায় পৌঁছেছেন যার সংস্পর্শে এসে আল্লাহকে ভুলে যাওয়া মানুষের অন্তঃকরণে ঠাঁই নেয় আল্লাহর ভয় আর নবীজীর ভালোবাসা। সেই মনীষী কাগতিয়ার নিভৃত পল্লি হতে দোয়া করতেন- ‘হে আল্লাহ আমার তরিক্বতকে আরব থেকে আজমে, জিন ও ইনসানের মাঝে পৌঁছে দাও’। মাশাআল্লাহ ওনার দোয়ার বাস্তবতা হলো কানাডার জমিনের এ এশায়াত সম্মেলন।

প্রধান অতিথি আরও বলেন, খলিফায়ে রাসুল হজরত গাউছুল আজম (রা) এঁর তাওয়াজ্জুহ এবং সহস্র নির্ঘুম রজনীর দোয়ার বরকতে রাসুলনুমা এ তরিক্বত পৌঁছে গেছে প্রাচ্য থেকে পাশ্চাত্যে, আরব থেকে অনারব চতুর্দিকে। এই তরিক্বতের এমন কর্ণধার যিনি অলৌকিকভাবে নবীজীর খেলাফত প্রাপ্ত, নবীজীর প্রেমের সৌরভ তার সর্বময়। এই তরিক্বতে এসে পাশ্চাত্যের আধুনিকতায়ও মানুষ তাকওয়া, তাওয়াক্কুল ও তাহারাত তাদের জীবনে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে।

কানাডার টরেন্টোস্থ গাউছুল আজম জামে মসজিদের সভাপতি আলহাজ মুহাম্মদ আবদুল ওয়াহিদের সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র শাখার এশায়াত সম্পাদক মৌলানা মুহাম্মদ আবদুর রউফের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুনিরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ কানাডা শাখার সচিব আলহাজ মীর মুহাম্মদ কায়কোবাদ। এ সময় কষ্ট স্বীকার করে কানাডার জমিনে এসে প্রবাসীদের অন্তরকে শান্তি করায় তিনি প্রধান অতিথি হুজুর কেবলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি ছাহেবজাদা মৌলানা মুহাম্মদ শরফুদ্দিন, মুনিরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ লন্ডন শাখার সভাপতি মুহাম্মদ সালাউদ্দিন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আগত মৌলানা মুহাম্মদ মাঈনুদ্দিন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন কানাডা শাখার সভাপতি আলহাজ মীর মুহাম্মদ বদিউজ্জামানসহ বিশিষ্ট কমিউনিটি নেতারা। কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত স্মরণকালের পূতপবিত্র এ আধ্যাত্মিক সম্মেলনে প্রধান অতিথি হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলি ছাহেবকে একনজর দেখতে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিসহ ভারত, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। এসময় আবেগে আপ্লুত প্রবাসীদের মাঝে হুজুর কেবলার প্রতি আন্তরিক ভালোবাসা এবং তাদের চোখে মুখে দেখা যায় প্রশান্তির ছোঁয়া। মিলাদ কিয়াম শেষে প্রধান অতিথি বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি ও উপস্থিত সবার ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১০

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১১

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১২

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৩

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৪

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৫

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৬

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৭

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৮

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

২০
X