কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ‘সৌরজগতের’ সন্ধান

কেপলার-৩৮৫ নামক সিস্টেমটি নাসার কেপলার মিশনের ডেটা ব্যবহার করে শনাক্ত করা হয়েছিল। ছবি : সংগৃহীত
কেপলার-৩৮৫ নামক সিস্টেমটি নাসার কেপলার মিশনের ডেটা ব্যবহার করে শনাক্ত করা হয়েছিল। ছবি : সংগৃহীত

নতুন একটি ভিন্ন জগতের সন্ধান দিয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার অবসরপ্রাপ্ত স্পেস টেলিস্কোপ কেপলার। এই জগতে রয়েছে সূর্যের চেয়েও বড় নক্ষত্র। দানব আকৃতির এই নক্ষত্রকে ঘিরে পৃথিবীর মতোই ঘুরপাক খাচ্ছে সাত সাতটি গ্রহ। কিন্তু পৃথিবীর থেকেও এসব গ্রহ আকারে বেশ বড়।

এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘দ্য জার্নাল অব প্ল্যানেটারি সায়েন্স’ নামক বিজ্ঞান পত্রিকায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই জগতেও একটি ‘সূর্য’ রয়েছে, যাকে ঘিরে প্রদক্ষিণ করছে সাতটি গ্রহ। তবে এই গ্রহগুলো সৌরজগতের গ্রহের থেকে বেশি গরম। সাতটি গ্রহই আকারে পৃথিবীর থেকে বড়, কিন্তু নেপচুনের থেকে ছোট। কেপলারের নামে এই জগতের নাম রাখা হয়েছে কেপলার-৩৮৫।

প্রাথমিকভাবে, কেপলারের অভিযান শেষ হয়েছিল ২০১৩ সালে। কিন্তু তার পরেও কাজ চালিয়ে গিয়েছে সে। ২০১৮ সাল পর্যন্ত কাজ করেছে কেপলার। অভিযানের এই দ্বিতীয় অধ্যায়কে বলা হতো ‘কে২’। কেপলারের মহাকাশ-অনুসন্ধান থেকে পাওয়া তথ্য এখনো বিশ্লেষণ করা হচ্ছে। আর উঠে আসছে নতুন নতুন তথ্য। মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের অসংখ্য গ্রহের সন্ধান দিয়েছে এই দূরবীক্ষণ যন্ত্রটি।

নাসার ‘এমস রিসার্চ সেন্টার’-এর বিজ্ঞানী জ্যাক লিসাউয়ের জানিয়েছেন, কেপলার-৩৮৫-এর কেন্দ্রস্থলে রয়েছে সূর্যের মতো একটি তারা। তবে সূর্যের থেকে এটি ১০ শতাংশ বড়। ৫ শতাংশ বেশি গরম। নক্ষত্রটির কাছাকাছি থাকা গ্রহ দুটি পৃথিবীর থেকে সামান্যই বড় আকারে। পাথুরে জমি। পাতলা বায়ুস্তরও থাকতে পারে। বাকি গ্রহগুলো বেশ বড়। এক-একটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। বিজ্ঞানীদের অনুমান, এই গ্রহগুলোতে মোটা বায়ুস্তর রয়েছে।

নাসার বিজ্ঞানীরা বলছেন, এখন পর্যন্ত ৪৪০০ গ্রহের সন্ধান দিয়েছে কেপলার। এর মধ্যে ৭০০টি মাল্টি-প্ল্যানেট সিস্টেম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X