কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:০৮ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার যেসব দেশে ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই মাসেরও কম সময় বাকি আছে পবিত্র মাহে রমজানের। সময় ঘনিয়ে আসায় খুব দ্রুতই রমজানের প্রস্তুতি শুরু করবেন বিশ্বের সকল মুসলিম। প্রতিবারের মতো এবারও রোজার সময় (ঘণ্টা) একেক দেশে একেক রকমের হবে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সৌদির সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ধারণা করা হচ্ছে, এ বছর একেকটি রোজা ১২ ঘণ্টা থেকে শুরু করে ১৮ ঘণ্টা হবে।

আল আরাবিয়া জানিয়েছে, এ বছর নুক-গ্রিনল্যান্ড, রেকজাভিক-আইসল্যান্ড, হেলেনস্কি-ফিনল্যান্ড, গ্লাসগো-স্কটল্যান্ড, ওটোয়া-কানাডা, লন্ডন-যুক্তরাজ্য, প্যারিস-ফ্রান্স, রোম-ইতালি, মাদ্রিদ-স্পেনের মুসলিমরা ১৫ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর ক্রাইস্টচার্চ-নিউজিল্যান্ড, পুয়ের্তো মন্তে-চিলি, জাকার্তা-ইন্দোনেশিয়া, নাইরোবি-কেনিয়া, করাচি-পাকিস্তান, নয়াদিল্লি-ভারত, ঢাকা-বাংলাদেশ-এশিয়া ও আফ্রিকার এসব দেশে রোজা কম সময়ের হবে। ধারণা করা হচ্ছে, এসব অঞ্চলের মানুষ ১২ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখবেন। এ ছাড়াও মধ্যপ্রাচ্য এবং গালফ অঞ্চলের মুসল্লিরা এবার ১৩ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন। স্থান ভেদে এটি ভিন্ন ভিন্ন হবে।

এদিকে, আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটির বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর থেকে শীতকাল শুরু হয়েছে আর এটি শেষ হবে ২০ মার্চ। তাই এ বছর পবিত্র রমজান মাস শুরু হবে শীতকালে। রজমান মাস যেহেতু ১১ মার্চ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, ফলে রোজার শুরুর দিকটায় শীতের ছোঁয়া পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X