কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১০:০৭ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে ঈদের জামাতের সূচি প্রকাশ

বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। পুরোনো ছবি
বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। পুরোনো ছবি

দুনিয়াজুড়ে মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল ৭টায়।

সোমবার (২৫ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঈদের জামাতের সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন ।

ঈদের দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা, তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। অপরদিকে চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। আর সবশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

আবু বক্কর সিদ্দিক জানান, ৫টি জামাতের ইমামতি কে কে করবেন, তা ইসলামিক ফাউন্ডেশন ঠিক করবে। এ ছাড়া ৫টি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।

এর আগে, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে ঈদ হতে পারে ১০ বা ১১ এপ্রিল। শবে কদর, পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অন্যান্য বছরের চেয়ে এবার ঈদে বেশ কয়েকদিন বেশি ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X