কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

জ্বর হলে যে দোয়া পড়তে হয়

জ্বর হলে যে দোয়া পড়তে হয়
জ্বর হলে যে দোয়া পড়তে হয় | ছবি : কালবেলা গ্রাফিক্স

এখন আবহাওয়া পরিবর্তনের সময়। স্বাভাবিকভাবে এ সময়গুলোতে শরীরে নানা ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। সেগুলোর অন্যতম হলো- জ্বর, ঠান্ডা ইত্যাদি।

কেউ অসুস্থ হলে, ইসলাম চিকিৎসা নেওয়ার তাগিদ দিয়েছে। পাশাপাশি কিছু আমলও শিখিয়ে দিয়েছে, যেগুলোর দরুন আল্লাহর রহমতে দ্রুত সুস্থতা লাভ হয়।

হাদিসের কিতাবগুলোতে বিভিন্ন রোগ-বালাইয়ের নিরাময়ে নানা আমলের কথা বর্ণিত হয়েছে। এই লেখায় জ্বর থেকে মুক্তি লাভের দোয়া আলোচিত হবে।

বলার অপেক্ষা রাখে না, মৌসুমি অসুস্থতাগুলোর মধ্যে জ্বর অন্যতম। জ্বর এলে আরও নানা অসুস্থতাও দেখা দেয়।

তাই আক্রান্ত ব্যক্তি জ্বর থেকে দ্রুত নিরাময়ের চেষ্টা করে। কারণ, জ্বর ও আনুষঙ্গিক অসুস্থতার দরুন— কোনো মানুষই স্বাভাবিক কাজকর্ম করতে পারে না।

জ্বর নিরাময়ে দোয়া পড়বেন

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, জ্বর ও অন্যান্য ব্যথায় আল্লাহর রাসুল (সা.) আমাদের নিম্নোক্ত দোয়া পড়ার শিক্ষা দিতেন।

জ্বর নিরাময়ে দোয়া দোয়াটির আরবি :

بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

উচ্চারণ : বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন না’আর, ওয়া মিন শাররি হাররিন নার।

অর্থ : মহান আল্লাহর নামে, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি; প্রবল প্রবহমান রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের ক্ষতি থেকে। (তিরমিজি, হাদিস : ২০৭৫; নাসায়ি; মকবুল দোয়া : ১৬৩)

প্রসঙ্গত, তাৎক্ষণিকভাবে জ্বর ও অন্যান্য নিরাময়ের জন্য এই দোয়া আবশ্যিকভাবে উপযুক্ত। তবে রোগ থেকে মুক্ত থাকতে অবশ্যই যথাযথ স্বাস্থ্য সচেতনতা জরুরি।

পাশাপাশি চিকিৎসা গ্রহণ করাও চাই। আল্লাহতাআলা আমাদের সব ধরনের অসুস্থতা থেকে মুক্ত রাখুন, আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১০

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১১

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১২

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৪

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৫

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৬

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৭

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৮

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৯

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

২০
X