কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৩:৩৫ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চেহারা সুন্দর করার দোয়া বাংলা উচ্চারণ

চেহারা সুন্দর করার দোয়া বাংলা উচ্চারণ
চেহারা সুন্দর করার দোয়া বাংলা উচ্চারণ

মানুষের মধ্যে একটি অভ্যাস আছে। সবাই চাই তার চেহারা যেন আরও সুন্দর হয়। তবে তারা এটা ভুলে যায়, মহান আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতি দান করেছেন।

সুন্দর চেহারা দিয়েছেন। পবিত্র কোরআনে এসেছে, আমি মানুষকে উৎকৃষ্ট অবয়বে সৃষ্টি করেছি। (সুরা : ত্বিন, আয়াত : ৪)

এরপরও মানুষ তাদের চেহারা আরও সুন্দর করতে নানা কার্যক্রম চালিয়ে যায়। বিভিন্ন বিদেশি ক্রিম থেকে শুরু করে নানা রকম আমলও করে থাকে।

এ ছাড়াও বর্তমানে কিছু কিছু ঘটনা এমনও ঘটছে। চেহারা সুন্দর করার জন্য অনেকে অপারেশন ও করছেন।

শরীর আল্লাহর দেওয়া একটি আমানত। তাতে পরিবর্তন ও পরিবর্ধনের অধিকার মানুষের নেই। তাই নিছক সৌন্দর্য বর্ধনের জন্য মানুষের চেহারা পরিবর্তন করা বৈধ নয়। তবে বিশেষ প্রয়োজনে চেহারায় সার্জারি করা জায়েজ আছে।

আবদুর রহমান বিন তুরফা (রহ.) বলেন, কিলাবের যুদ্ধের সময় তার দাদা আরফাজা বিন আসাদ (রা.)-এর নাক কাটা যায়। তিনি একটি রুপার নাক তৈরি করে নিলে তা থেকে দুর্গন্ধ আসতে থাকে। তখন তিনি নবী করিম (সা.)-এর নির্দেশে একটি সোনার নাক তৈরি করে নেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪২৩২)

হাদিস থেকে বোঝা যায়, আগুনে পোড়া, এসিড দগ্ধ হওয়া কিংবা অ্যাকসিডেন্টে চেহারা ক্ষতিগ্রস্ত হলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে স্বাভাবিক করার অবকাশ আছে।

চেহারা সুন্দর করার আমল

অধিক আমল চেহারা সুন্দর করার স্থায়ী আমল। পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর সাজগোজ নারীদের স্বতন্ত্র বৈশিষ্ট্য। স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের জন্য পরিপাটি থাকাই ইসলামের শিক্ষা।

এ ব্যাপারে নবীজি (সা.) বলেন, আমি আমার স্ত্রীদের জন্য এমনই পরিপাটি থাকা পছন্দ করি, যেমন আমি তাদের ক্ষেত্রে সাজগোজ করে থাকতে পছন্দ করি। (বায়হাকি, হাদিস : ১৪৭২৮)

বাহ্যিক সাজসজ্জা করার সময় বা আয়না দেখার সময় এই দোয়াটি পাঠ করা উত্তম। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলতেন,

اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي

আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি

হে আল্লাহ! আপনি আমার চেহারা সুন্দর করেছেন। অতএব, আমার চরিত্রও সুন্দর করে দিন।

(মুসনাদে আবু ইআলা, হাদিস : ৫০৭৫)

আল্লাহ পরকালে সবার চেহারা উজ্জ্বল করুন। আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১০

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১১

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১২

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৩

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৪

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৫

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১৭

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১৮

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৯

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

২০
X