কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ডুবে গেল মোস্তাফা জব্বারের দুই অফিস

ভারি বৃষ্টিতে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দুটি অফিস পানিতে ডুবে গেছে। ছবি : ফেসবুক থেকে নেওয়া
ভারি বৃষ্টিতে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দুটি অফিস পানিতে ডুবে গেছে। ছবি : ফেসবুক থেকে নেওয়া

আজ ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমে গেছে, যান চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনকে দুষছেন কেউ কেউ। অনেকেই সড়কে ও বাড়িতে ওঠা পানির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্ষোভ জানাচ্ছেন। ভারি বৃষ্টিতে নিজের দুটি অফিসে ডুবে যাওয়ার কথা জানিয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শুক্রবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

সাতটি ছবি পোস্ট করে মোস্তাফা জব্বার লিখেছেন, ‘একটু বৃষ্টি হলেই আমার আরামবাগ অফিসে পানি ওঠে। কিন্তু আজ সেগুনবাগিচা অফিসও পানিতে ডুবে গেল।’

তার এ ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। নিরঞ্জন তালুকদার নামের একজন প্রশ্ন করে লিখেন, এটার কারণ কী হতে পারে? অপরিকল্পিত নগরী নির্মাণ, নাকি উন্নয়ন ব্যতিত নগরী? জবাবে মোস্তফা জব্বার লিখেন, ‘পানি সরার নর্দমা বন্ধ। আরামবাগের সমস্যাটা পুরানা। দক্ষিণ সিটি করপোরেশন মোটেই কাজ করেনি। তবে সেগুন বাগিচা এভাবে জলমগ্ন হওয়াটা অবাক করেছে।’

সাজ্জাদ কাদির লিখেছেন, ‘ঢাকার যে অবস্থা নিচতলার নেই ভরসা।’ মোবাশ্বিরা হাবিবা নামে আরেকজন সাবধান করে ওই পোস্টের মন্তব্যের ঘরে লিখেন, ‘এটা কী হলো‚ স্যার! এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সাবধানে থাকবেন‚ স্যার! রাসেল ভাইপার লুকিয়ে থাকতে পারে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাবেক মন্ত্রীর ওই পোস্টটি ১৫৬ বার শেয়ার করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকায় শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তুমুল বর্ষণে নগরীর অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাইরে মানুষের চলাচল ছিল কম। প্রাইভেটকার, অটোরিকশাও বিকল হয়ে পড়ে থেকেছে বিভিন্ন রাস্তায়। যানবাহন চলেছে ধীরগতিতে, দেখা গেছে যানজটও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১০

বিশ্ব বাবা দিবস আজ

১১

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৩

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৪

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৭

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৮

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৯

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X