কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে নারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল কাদের। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল কাদের। ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ইতোমধ্যে হামলাকারীদের সম্পর্কে তথ্য চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন দুই সমন্বয়ক।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হামলাকারীদের খুঁজে বের করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দেন তারা।

ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, শুক্র-শনি দুই দিন নারীদের উপর হামলাকারীদের সন্ধান দিন।

পোস্টটির কমেন্টে গিয়ে তিনি আরও লেখেন, জুলাই বিপ্লবে নারীদের উপর হামলার বিভিন্ন ঘটনা বা ছবি শেয়ার করুন আজকে। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের উপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন।

হাসনাত আব্দুল্লাহর এই পোস্টের ঘণ্টাখানের পরই আরেক সমন্বয়ক আব্দুল কাদেরও হামলাকারীদের খুঁজে বের করতে নতুন পোস্ট দেন।

ফেসবুক পোস্টে আব্দুল কাদের লিখেছেন, ‘শুক্র-শনি দুই দিন, নারীর উপর হামলাকারীদের সন্ধান দিন।’

পোস্টটির কমেন্টে গিয়ে তিনি আরও লেখেন, ‘শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে,আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন।’

এদিকে, তাদের এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। অনেকে মন্তব্য করছেন এই কাজ আরও আগেই শুরু করার দরকার ছিল।

প্রসঙ্গত, ১৫ এবং ১৬ জুলাই কোটা সংস্কারের এক দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছিল ছাত্রলীগ। নারী-পুরুষ নির্বিশেষে সবার ওপর ওই হামলা চালানো হয়।

ওই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের ওই হামলায় অন্তত ৫০ আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। আহতের সংখ্যা আরও বেশিও হতে পারে বলে দাবি করেছিলেন আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী। হামলার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার বিষয়টি মেনে নিতে পারেননি দেশের মানুষ।

একই দিনে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের ওপরও শাখা ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। ওই হামলায় গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজেই নয়, দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের হামলায় আহত হন শতাধিক শিক্ষার্থী। এসব হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করাসহ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করারই ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১০

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৩

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৪

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৫

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৬

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৭

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

২০
X