কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

লস অ্যাঞ্জেলেসের আগুন ‘স্ট্যাচু অব লিবার্টি’তে লাগার সুযোগ আছে কি?

এআই দিয়ে তৈরি আগুন। ছবি : সংগৃহীত
এআই দিয়ে তৈরি আগুন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর গত ৭ জানুয়ারি থেকে দাবানলে জ্বলছে। এই আবহে সম্প্রতি থ্রেডসে দেশটির নিউইয়র্কে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টিতে আগুন লাগার দৃশ্য দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে।

কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে এই ভাস্কর্যটিতে আগুন লাগা-সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থাটি। তা ছাড়া লস অ্যাঞ্জেলেস থেকে সড়কপথে স্ট্যাচু অব লিবার্টির দূরত্ব প্রায় ২ হাজার ৮০০ মাইল।

অন্যদিকে আলোচিত ছবিটি বাস্তবও নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা। সুতরাং ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোস্টগুলো মিথ্যা।

স্ট্যাচু অব লিবার্টি হচ্ছে নিউইয়র্ক শহরের নিউইয়র্ক হারবারের লিবার্টি দ্বীপে অবস্থিত একটি ভাস্কর্য। থ্রেডসে ছড়িয়ে পড়া ছবিটি খেয়াল করে দেখলে এর সঙ্গে আসল ভাস্কর্যটির কাঠামোগত কিছু অসঙ্গতি দেখতে পাওয়া যায়। এই অসঙ্গতির কিছু নমুনা নিচে তুলে ধরা হলো।

পরবর্তী সময়ে ছবিটি এআই ডিটেক্টর ‘HIVE MODERATION’ এ যাচাই করা হয়। সেখানে উল্লেখ করা হয় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৯ শতাংশ। পাশাপাশি ভিন্ন আরেকটি এআই ডিটেক্টর ‘Is It Ai‘-এর মাধ্যমে ছবিটি যাচাই করলে সেখানেও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে দাবানল এখন পর্যন্ত ৬০ বর্গমাইল এলাকা পুড়িয়েছে। কিন্তু গুগল ম্যাপে লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সড়কপথে যাওয়ার দুটি পথ দেখা যায়। একটি পথ ২ হাজার ৭৯৫ মাইল এবং অন্যটি ২৭৭২ মাইল দীর্ঘ। অর্থাৎ লস অ্যাঞ্জেলেসের আগুন নিউইয়র্ক পর্যন্ত এখনো পৌঁছায়নি।

সুতরাং সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোষ্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X