কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে আপনার ফেসবুক প্রোফাইল কারা দেখছে, জানা যায় কি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘জেনে নিন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখছেন’, সম্প্রতি এমন শিরোনামে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কয়েকটি ধাপ অনুসরণ করে জানা সম্ভব কারা আপনার ফেসবুক প্রোফাইল দেখছে।

তবে কোনো ব্যবহারকারীর পক্ষেই তার ফেসবুক প্রোফাইলে ভিজিট করা ব্যক্তিকে দেখা সম্ভব নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার জানায়, তাদের টিমের অনুসন্ধানে জানা গেছে, নীরবে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করছে কে, তা জানা সম্ভব নয় বরং এ ধরনের কোনো সুবিধা ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের দেয় না।

মূলত এ-সংক্রান্ত দাবি সংবলিত প্রতিবেদনটিতে প্রোফাইল পরিদর্শনকারীর তালিকা বের করার যে কৌশল দেখানো হয়েছে, সেটি ভিন্ন ভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে প্রয়োগ ও বিশ্লেষণের মাধ্যমে এই পদ্ধতি কার্যকর নয় বলে প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার।

এ ছাড়া প্রোফাইল পরিদর্শনকারীর তালিকা দেখা সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ তাদের হেল্প সেন্টারে জানিয়েছে, ‘ফেসবুক ব্যবহারকারীদের তাদের প্রোফাইল কে দেখছে, তা ট্র্যাক করতে দেয় না। থার্ড পার্টি অ্যাপগুলোও এই কার্যকারিতা দিতে অক্ষম।’

উল্লেখ্য, বাংলাদেশের গণমাধ্যমগুলোর মধ্যে এ বিষয়টি নিয়ে প্রথম দিকে ‘জানতে চান কে দেখল আপনার ফেসবুক প্রোফাইল?’ শীর্ষক শিরোনামে ২০১৬ সালের ৮ মে শীর্ষ একটি প্রত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যম এ তথ্যটি প্রচার হয়ে আসছে।

এসব তথ্যের সত্যতা অনুসন্ধানে ২০২২ সালে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X