কালবেলা প্রতিবেদক ও টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, আহত ১৬

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনায় আহতরা হাসপাতালে। ছবি : কালবেলা
গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনায় আহতরা হাসপাতালে। ছবি : কালবেলা

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভাঙচুর চলাকালে বিক্ষুদ্ধ জনতার উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ১৬ জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে মো. হিমেল, নাভিল আহাম্মেদ, মো. হাসান হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু, বিশাল, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

এলাকাবাসী জানান, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি থেকে রাত ১০টার দিকে চিৎকার শোনা যায়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ জনতার উপর হামলা চালায়। এ সময় অন্তত ১২-১৬ জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, বেশ কয়েকজনকে মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ির ভেতরেই ফেলে রেখেছে। অনেককেই আটক করে মারধর করা হচ্ছে।

গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে কয়েকজনকে আটক করে ব্যাপক মারধর করা হয়। এতে ১৬ জন আহত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় আহত ১৬ জনকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতের সংখ্যা আরও বেশি।

তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।’

গাজীপুরের সিভিল সার্জন মাহমুদা আখতার কালবেলাকে বলেন, ‘১৫-১৬ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই খারাপ। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X