কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ায় কয়েকজনের নামে ফ্রান্সের আদালতে মামলা করা হয়েছে। পিনাকী ভট্টাচার্য নিজেই এ মামলা করছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মামলার বিষয়টি জানিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, ফ্রান্সে আমার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং আমাকে হেনস্থা করার প্রকাশ্য ঘোষণা যারা দিয়েছেন, তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজ মামলা করা হয়েছে।

কালবেলার পাঠকদের জন্য পিনাকী ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাটি তুলে ধরা হলো-

আমার পরিবারের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ার জন্য সুশান্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাকে হত্যার উসকানি দেওয়ার জন্য এ-টিম গ্যাংয়ের প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপে আলাদা মামলা করা হচ্ছে।

ফ্রান্সে আমার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং আমাকে হেনস্থা করার প্রকাশ্য ঘোষণা যারা দিয়েছেন, তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজ মামলা করা হয়েছে। হুদাই ম্রা খাইলো এরা। ছাপায় লা / থ দিয়া ইউরোপ থিকা খেদাবে। বাংলাদেশেও আলাদা মামলা করা হয়েছে।

আমার বগুড়ার বাসার নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশকে ধন্যবাদ। অসংখ্য ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে গতকাল আমার বগুড়ার বাসা পাহারা দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তবে এভাবে পাহারা দেওয়ার দরকার নাই। আমি আশা করি, বাসায় কেউ আসবে না হামলা করতে। তাও বেকুব কিসিমের কিছু লোকজন তো থাকতেই পারে। চিন্তা করবেন না, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে।

আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে হাসিনার আমলেও যেই শহরে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল শোক পালনের জন্য, সেই শহরে হাসিনার জামানা শেষ হওয়ার পরে আওয়ামী লীগারেরা শ্যামল ভট্টাচার্যের বাসায় হামলা করবে - এইটা প্রায় অসম্ভব একটা ঘটনা। আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের দোয়াই যথেষ্ট। ফি আমানিল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X