কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের দোসরদের থেকে গণমাধ্যম ‘স্বাধীন’ হয়নি : শিশির

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে গণমাধ্যম এখনও ‘স্বাধীন’ হয়নি। আওয়ামী-ভারতীয় এজেন্টমুক্ত গণমাধ্যমের স্বপ্ন আমাদের এখনও অপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে শিশির এ ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার এখন টেলিভিশনের এক উপস্থাপিকা লাইভে নাগরিক পার্টির নেতা সারজিস আলমকে শুয়োর বলে গালি দেওয়ায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

জয়নাল আবেদীন শিশির ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশের গণমাধ্যম এখনও আওয়ামী-ভারতীয় এজেন্টদের হাতে পরাধীন।

ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে গণমাধ্যম এখনো ‘স্বাধীন’ হয়নি। আওয়ামী-ভারতীয় এজেন্টমুক্ত গণমাধ্যমের স্বপ্ন আমাদের এখনো অপূর্ণ।

নাগরিক পার্টির শীর্ষ নেতা সারজিস আলমকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের এক উপস্থাপিকার আপত্তিকর মন্তব্যই প্রমাণ করে—দেশের গণমাধ্যমে কতটা গণঅভ্যুত্থানবিরোধী জনবল রয়েছে! আওয়ামী এজেন্টদের দৌরাত্ম্য কতটা গভীরে প্রোথিত, তা সহজেই অনুমেয়।

তবে ঘটনার পরপরই এখন টেলিভিশন ওই উপস্থাপিকাসহ সংশ্লিষ্ট তিনজনকে চাকরিচ্যুত করেছে বলে জানতে পেরেছি। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

একই সঙ্গে, পুরো গণমাধ্যমকে হাসিনার দোসরদের হাত থেকে মুক্ত করার জোরালো দাবি জানাচ্ছি। সরকার বাহাদুরের প্রতি আহ্বান—এবার ঘুম ভাঙান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X